শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক

জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিডি টিকাদান কর্মসূচি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ আলী হোসেন রনি,ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি।।
এইচপিভি টিকার কথা প্রচার করে জরায়ুমুখ ক্যান্সারমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়েছে ময়মনসিংহের স্কাউট ও গার্লস গাইড সদস্যরা।
মঙ্গলবার ময়মনসিংহ জেলা তথ্য অফিস আয়োজিত জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪ সম্পর্কে অবহিতকরণ সভা শেষে তারা এ প্রত্যয় ব্যক্ত করে।
ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ স্কাউটসের যুব স্বেচ্ছাসেবী মুক্ত স্কাউট, গার্লস গাইড, রোভার স্কাউট ও লাল-সবুজের চল্লিশ জন সদস্য  স্কাউট লিডার লিয়া আফরোজের নেতৃত্বে জেলার স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে ইউনিসেফ প্রকল্পভুক্ত এ ওরিয়েন্টেশনে অংশ নেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক ডা. নুসরাত এ মোহসিন সভায় মূল বক্তব্য উপস্থাপনা করেন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস-এইচপিভি কিভাবে জরায়ুমুখ ক্যান্সারের সংক্রমণ ঘটায় এবং তা থেকে বাঁচাতে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরের দশ থেকে চৌদ্দ বছরের সকল কিশোরীকে ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী এইচপিভি টিকা দিতে সরকারের উদ্যোগের কথা তিনি সহজ ভাষায় তুলে ধরেন।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. অভিজিৎ লোহ প্রধান অতিথি হিসেবে এবং ইউনিসেফ বাংলাদেশের হেলথ অফিসার ডা. আলমগীর হোসেন এবং সামাজিক ও আচরণ পরিবর্তন পরামর্শক আমান উল্লাহ বিশেষ অতিথির বক্তৃতায় টিকার প্রচারে অংশ নেওয়াকে স্কাউটদের দায়িত্ব হিসেবে আখ্যা দেন।
জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ সমাপনী বক্তব্যে আগামী নারী সমাজকে  জরায়ুমুখ ক্যান্সারমুক্ত করতে কিশোরীদের এইচপিভি টিকা নিতে উৎসাহ দানকে মানবতার সেবা বলে বর্ণনা করেন।
এ সময় ঢাকা ব্যতীত দেশের সাত বিভাগে এইচপিভি টিকা ক্যাম্পেইনে টিকা নিতে ভিএএক্সইপিআই অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে টিকা কেন্দ্রে যাওয়ার সম্পূর্ণ পদ্ধতির ভিডিওচিত্র প্রদর্শন করেন সহকারী তথ্য অফিসার সাইফুল আলম ও রুকুনুজ্জামান।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...