শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক

বকশীগঞ্জে পুলিশের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

আবু তাহের, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরে বকশীগঞ্জে পুলিশের প্রভাব দেখিয়ে এক পুলিশ সদস্য ও তার ভাই জমি দখলের জন্য নিরীহ মানুষের বাড়িতে উপর হামলা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে নিলিক্ষিয়া চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করে তারা। এর আগে এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ করে ভুক্তভোগী রমজান আলী।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ সদস্য শাহীন মিয়া ও তার বড় ভাই সোহেল রানা পুলিশের নাম ভাঙ্গিয়ে জমি দখলের জন্য বাসা বাড়িতে হামলা করে ভাংচুর চালায় । সেই সাথে জমি জবর দখল, রাস্তা বন্ধ ও মারধর করে।
এঘটনার প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান, শামসুল হক চটকু, সিরাজ আলী, বাচ্চি বেগম।
বক্তারা বলেন মানজালিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে পুলিশ সদস্য শাহীন মিয়া ও সোহেল মিয়া পুলিশের দাপট দেখিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছেন। এমনকি জোরপূর্বক জমি দখল করে ও অন্যান্য জমি থেকে বালু উত্তোলন করে।এছাড়াও পুলিশ সদস্য শাহীন তার সিনিয়র কর্মকর্তাদের নাম ভাংগিয়ে অপকর্ম করে যাচ্ছেন।
শাহীনের বড় ভাই অন্যায়ভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করছেন।
ভুক্তভোগী বাচ্চি বেগম জানান , আমাকে অন্যায়ভাবে কুপিয়ে যখম করে পুলিশ সদস্য শাহীন। আমি এর বিচার চাই।
সিরাজ আলী বলেন, পুলিশ সদস্য শাহীন বিভিন্ন ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছেন । তাই আমরা তার বিচার চাই।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, আমার জানা মতে ওই মামলায় কোন ওয়ারেন্ট হয়নি। তবে ঘটনাটি তিনি বলে জানান।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...