শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক

গুলিতে নিহত বাংলাদেশী কিশোরীর মরদেহ ফেরত দিল ভারতীয় বিএসএফ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে নিহত স্বর্ণা দাস নামের সেই বাংলাদেশি কিশোরীর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ।
মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে চালতাপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে স্বর্ণা দাসের (১৬) মরদেহ হস্তান্তর করে। এর আগে রোববার (১লা সেপ্টেম্বর) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে স্বর্ণা দাসের মৃত্যু হয়। নিহত স্বর্ণা জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। স্বর্ণা অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী ছিল। স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকেন। তাকে দেখতে স্বর্ণা ও তার মা রোববার রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে যাওয়ার চেষ্টা করেন। রাত ৯টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে স্বর্ণার মা বেঁচে যান। তিনি জানান, সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল বাড়িতে এসে খবরটি জানায়। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে চালতাপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে স্বর্ণার মরদেহ হস্তান্তর করে। পরে স্বর্ণার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...