শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ গ্রেপ্তার-৮

 

কক্সবাজার প্রতিনিধি।।

 

চট্টগ্রামের কক্সবাজারে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে সদরের পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।

এসময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণে অবৈধ দেশী-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবুল কালাম চৌধুরী।

 

গ্রেপ্তারকৃতরা ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদরের উপজেলার পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবদুল মালেক(৪৫), তার সহোদর কলিম উল্লাহ, একই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম(৪০) মো. শফিউল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন(৩৮), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ শাহিন(৪০), মাহাবুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান(৩৬) মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই(৪৫) ও তার ভাই আবদুল আজিজ(৪০)।

শুক্রবার(৬ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১ এট কর্মকর্তা আবুল কালাম জানায়, কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় নজরদারিতে ছিল তারা। এসকল তদন্তে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের নাম  আসে। এমন পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমাল রক্ষায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের নেতৃত্বে মাইজপাড়া এলাকা অভিযান পরিচালনা কালে  ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ানশুটার গান, দুটি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, দুটি কিরিচ ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতারা  অপরাধের কথা স্বীকার করেছে।

এঘটনায় র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত ৮ জন আসামি বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...