শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক

সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমি অফিস সহায়ককে তুলে নেওয়ার অভিযোগ

 হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া সদর উপজেলায় ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে এক অফিস সহায়ককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন ভূমি কার্যালয় চত্বরে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তুলে নিয়ে যাওয়া অফিস সহায়কের নাম মো. দুলাল আলী (৪৫)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মেটনগ্রামের বাসিন্দা। এ ঘটনার পর থেকেই ইউনিয়ন ভূমি অফিসে তালা ঝুলতে দেখা গেছে। অভিযুক্ত মোল্লা জফর গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
গোস্বামী দূর্গাপুর ইউপি চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, ‘সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা জাফরের নেতৃত্বে দুইটি মোটরসাইকেলে ৪-৫ জন ভূমি অফিসে ঢুকে অফিস সহায়ক দুলালকে জোর করে তুলে নিয়ে যায়। স্থানীয়রা তাদের পাশের জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দিকে যেতে দেখেছে।’
কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম বলেন, ‘জানতে পেরেছি যে ভিপি জমির রেকর্ড নিয়ে দ্বন্দ্বে অফিস সহায়ক দুলালকে সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর লোকজন তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।’
ইউনিয়ন ভূমি অফিস চত্বরে গিয়ে দেখা যায়, এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনার পর আতঙ্কে ভূমি অফিস তালা মেরে চলে গেছেন কর্মচারীরা। টিপু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমি বাজারে এসে দেখি ভূমি অফিসে তালা দেওয়া।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অফিস সহায়ক দুলালকে উদ্ধারে অভিযান চলছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...