ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামী সিরাজ মন্ডল গ্রেপ্তার ফরিদপুর ও শেরপুর জেলায় নতুন ডিসি নিয়োগ টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ  কমলগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক ভেড়ামারায় ক্লিনিক মালিকের রহস্যময় আত্মহত্যা সংবাদপত্রের স্বাধীনতা হরণে কারো সাথে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন এমপিরা না’গঞ্জে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে: কেন্দ্র পরিদর্শনে ডিসি  নারায়ণগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্রসচিবকে অব্যহতি কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজীতে বন্ধ হলো ভাঙারি পণ্যের রিসাইক্লিং কারখানা টেকনাফের গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ৩৩ হাজার ২০৮ শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় বসছে আজ সাড়ে ১৮ লাখ পরিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসেছে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল প্রবেশপথ না পেয়ে রাতেই ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করল এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত গাইবান্ধার ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা শিগ্রই শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল মৌলভীবাজারে ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগি মারা গেছে  সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ফরিদা ইয়াসমিন বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত শ্রীমঙ্গলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবির ফেলোশিপ ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের উপস্থিতি বাধ্যতামূলক নয় না’গঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে ৩ বছরের শিশু ধর্ষণ, কিশোর গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ সম্মাননায় ভূষিত মাসুদুজ্জামান সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যে ৩৬ জন আজ থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু তেলের পর এলপি গ্যাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি তেলের সংকট না থাকলে পাম্পে ৩ কিলোমিটার লাইন কেন: সংসদে রুমিন ফারহানা হাইকোর্টের বিচারকাজ চলবে সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-৩ টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ২২ আসামি গ্রেপ্তার কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সব ধরনের জালানি তেলের দাম বাড়লো অকটেন-১৪০, পেট্রোল-১৩৫, ডিজেল-১১৫ টাকা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহনন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ টেকনাফে মুক্তিপন দাবিতে অপহৃত ৩ জন উদ্ধার করেছে র‍্যাব-১৫ টেকনাফ হোয়াইক্যংয়ে ৮ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই সহোদরের অকাল মৃত্যু কমলগঞ্জে মজুরি ও রেশন বন্ধে মানবেতর জীবনযাপন করছে চা শ্রমিকরা কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাশিয়া থেকে তেল কিনতে বাংলাদেশকে ৬০ দিনের অনুমতি দিল যুক্তরাষ্ট্র নতুন আরও একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস; স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ নতুন দুই দিবস পালন করবে সরকার, ছুটি থাকছে একটিতে না’গঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যায় পরে গেল প্রাইভেট কার কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু জ্বালানি সংকট ও ট্রাফিকের অব্যবস্থাপনায় স্থবির রাজধানী ঢাকা দেশে হাম-হামের উপসর্গে ৮ জনের মৃত্যু,আক্রান্ত ২০ হাজার ছাড়ালো দেশে প্রায় সাড়ে ৪০ লাখ মামলার জট নিরসনে সরকারের ৯ বিশেষ পদক্ষেপ হজ্বের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, এবছর হজ্ব যাত্রী ৭৮ হাজার ৫’শ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী হামে প্রতিটি শিশু মৃত্যুর জন্য ‘হত্যা মামলা’ হওয়া উচিত: মাসুদ কামাল বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন,বড় ভাই গুরুতর আহত টেকনাফে কোস্টগার্ডর অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক-২ টেকনাফে ৩৬ হাজার ইয়াবাসহ আটক-১ অটোমেশন প্রকল্পের আওতায় ভূমিসেবা সহজতর হবে; বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জে প্রবাসী মাসুম হত্যার অন্যতম আসামি শাকিল গ্রেপ্তার হাসনাত আব্দুল্লাহর ওপর মব করে হামলা করেছে যুবদল: যুবশক্তি চট্টগ্রামে আ’লীগ নেতার বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বর্ষবরণে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ছেঁড়া-ফাটা নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৭৩ প্রাণের শঙ্কা, টেকনাফে স্বজনদের আহাজারি দুপুরে জামিন,বিকেলে কারামুক্ত সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি জোরদার, মাঠে প্রশাসন কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-ভাঙচুর-আগুন, নিহত-১ কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদক জব্দ জাতীয় সংসদে পাস হলো, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন না’গঞ্জের কৃতি সন্তান সাংবাদিক মুন্না বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালীতে আটকে দিলো ইরান নারায়ণগঞ্জে মেহেদী এন্টারপ্রাইজ থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ,গ্রেপ্তার-২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাতকোটি টাকার ইয়াবাসহ আটক-২ কুষ্টিয়ায় কবরস্থানে মাটি ভরাট নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১৫ ঐতিহাসিক ১০ এপ্রিল আজ, মুজিবনগর সরকার গঠন দিবস নারায়ণগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ-২ কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি টেকনাফের মেরিন ড্রাইভে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার গাইবান্ধায় পেট্রোল নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত-৩, আটক-১ সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষকরা স্কুল এসে নেবেন: শিক্ষামন্ত্রী সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে জরুরি ঔষধ নিয়ে হাজির হলেন এমপি মান্নান কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড টেকনাফে মিনিপিক‌আপ বোঝাই বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে তিন থানায় নতুন ওসি বলৎকারের তথ্য ফাঁস হওয়ার শঙ্কায় সৈকতকে হত্যা, অভিযুক্ত কিশোর আটক সারাদেশে পর্যাক্রমে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ কার্যক্রম টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ জ্বালানি সংকটে কুষ্টিয়ায় মোটরসাইকেল বাজারে ধস সাবেক স্পিকার শিরীন শারমিন’র রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ গত দেড় বছর যেভাবে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

কে এই মালা খান..?

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১১৫৭ বার পড়া হয়েছে

মালা খান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক।।

সম্প্রতি বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) সদ্য বিদায়ী মহাপরিচালক(ডিজি) ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলোচিত মালা খানের বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুরে। উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা মহাব্বত (ঘাইনঞ্জানি) গ্রামের আবুল ফজল খানের মেয়ে। বাবার চাকরির সুবাদে ঢাকায় থাকতেন তিনি, সেখানেই বেড়ে ওঠা ও লেখাপড়া করেছেন।

তার চাচা গরু ব্যবসায়ী তোফাজ্জল খানের মাধ্যমে এলাকায় জমি ক্রয় ও গরু-ছাগল বেচাকেনা করতেন।

এছাড়াও এলাকার বেশ কয়েকজনকে সরকারি-বেসরকারিভাবে চাকরি দিয়েছেন এই মালা খান।

সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল মালা খানের এমন খবর দেখে হতবাক স্থানীয়রা জনসাধারণ।

সরেজমিনে অলোয়ার নিকলা মহাব্বত এলাকায় গিয়ে এমন অনেক তথ্য পাওয়া গেছে।

তথ্যসূত্রে জানা গেছে, বিআরআইসিএম’র মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের চাকরির পাশাপাশি ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির গরু ও ছাগলের একাধিক খামার রয়েছে। এসব খামারের পরিচালনা করতেন তার আপন ছোট ভাই। এছাড়াও বসিলাতেই তার জায়গা ও বাসা প্রতিষ্ঠান রয়েছে।

টাঙ্গাইলসহ জেলার বিভিন্ন এলাকা থেকে চাচা তোফাজ্জল খানের মাধ্যমে গরু ও ছাগল কিনে মোটাতাজা করা হতো তার খামারে।

পরবর্তীতে চাচা ও ঢাকার বিভিন্ন লোকের মাধ্যমে সেসকল গরু-ছাগল  টাঙ্গাইলে এনেও বিক্রি করা হতো।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর বসিলার ওই খামার থেকে অনেকেই গরু-ছাগল নিয়ে গেছে। এছাড়া তার কয়েক মাস আগেও তার চাচা তোফাজ্জল এক ট্রাক গরু টাঙ্গাইলে নিয়ে বিক্রি করেছেন। এছাড়াও তার ভাই মন্তাজ খানের ঢাকার অদূরে কেরানীগঞ্জেও গরুর খামার রয়েছে।  ভাই মন্তাজ গত বছরখানেক আগে মারা গেছেন।

এছাড়া তার চাচার মাধ্যমে এলাকায় ৫৯ শতাংশ জমি কিনেছেন তিনি। মালা খান বিআরআইসিএমতে এলাকার বেশ কয়েকজনকে চাকরি দিয়ে হাতিয়েছে কোটি টাকা। তারা এখনও সেখানে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন।

জানা গেছে, মালা খানের তিন মেয়ের মধ্যে দুই মেয়ে কানাডায় পড়াশোনা করছে। স্বামীও মোস্তফা আনোয়ার একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি দুই মেয়ের সঙ্গেই কানাডায় বসবাস করছেন। তবে গুঞ্জন রয়েছে স্বামী ও মেয়েদের জন্য কানাডায় বাড়ি কিনেছেন মালা খান।

মালা খানের বিরুদ্ধে পিএইচডি ডিগ্রি অর্জনের সনদ জালের অভিযোগও রয়েছে তথ্য সূত্রে। এ নিয়ে ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছিল। ‘জালিয়াতির মালা গেঁথেছেন ডিজি মালা খান’ শিরোনামে ওই সংবাদে ‘জাল সনদ ও নিয়োগ পরীক্ষায় (লিখিত) সর্বনিম্ন নম্বর পেয়ে অকৃতকার্য হয়েও বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছিলেন বলে বলা হয়।

এতে আরো বলা হয়েছে- ‘জালিয়াতির মাধ্যমে মালা খান অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি। আর ওই পিএইচডি কোর্সের কো-সুপারভাইজার ছিলেন তার স্বামী মোস্তফা আনোয়ার। তিনি যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন, সেই প্রতিষ্ঠানের নেই কোনো অনুমোদন। ভুয়া প্রতিষ্ঠানটি টাকার বিনিময়ে দিয়েছে পিএইচডির সনদ।

নিকলা এলাকার অনেকেই জানান, মালা খান এলাকার বেকার অনেককে চাকরি দিয়েছেন। তবে টাকার বিনিময়ে দিয়েছেন কি না সেটা কেউ কিছুই বলতে পারেননি।

এছাড়াও এলাকায় তার চাচা তোফাজ্জলকে বিভিন্নভাবে মোটা অংকের অর্থ দিয়ে সহায়তা করতেন। চাচা ভুঞাপুর শিয়ালকোল হাটের একজন ইজারাদার।

বিআরআইসিএমে চাকরি পাওয়া অলোয়া ইউনিয়নের ঘাইনঞ্জানি গ্রামের সোহান জানান, ‘কেরানীগঞ্জে জায়গা লিজ নিয়ে তার ভাইয়ের গরু ও ছাগলের খামার ছিল বলে জেনেছি। তবে বসিলাতে ছিল কি না তা জানি না।

৫ আগস্টের পরই অফিসের লোকজন যারা বিরোধিতা করেছেন তাদের কাছেই চাবি ছিল অফিসের। যেখানে অবৈধ কোন কার্যকলাপ ছিল না ম্যাডামের। বিআরআইসিএমের কার্যালয়ে গরু ও ছাগল নিয়ে আসা হত বিক্রির জন্য। ঝামেলার কারণে খামার ছেড়ে দিয়েছিলেন। সেখান থেকে আমি দুইটি গরু ও দুইটি রাম ছাগল নিয়েছি। ঢাকায় তার কোন সম্পত্তি নেই ম্যাডাম পরিবার ও তার বাবা, ভাই সহ কোয়াটারের থাকতেন।’

এ ঘটনায় বিষয়ে চাচা তোফাজ্জল খান বলেন, ‘মালা খানের ঘটনাটি দেখেছি। আমার ভাতিজি সৎ একজন কর্মকর্তা ও  বৈজ্ঞানিক জানতাম। অফিসের লোকজন তার বিরুদ্ধে লেগেছেন। তার অফিসের আয়নাঘর থাকাসহ বিভিন্ন অভিযোগ তুলছেন। তার ভাইয়ের খামার ছিল বসিলাতে। আন্দোলনের আগে এক ট্রাক গরু এনে টাঙ্গাইলের বিভিন্ন হাটে বিক্রি করেছি। এলাকায় কিছু জায়গা কিনে দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে ওই জমি আমি কিনে নিয়েছি।

বিআরআইসিএম’র মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান বলেন, ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট ও গুজব।

৫ আগস্টের পর অফিসেই যাইনি কয়েকদিন। এরমধ্যে তারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, মিথ্যা ঘটনা তৈরি করেছে। এছাড়া তারা মন্ত্রণালয় বরাবর অভিযোগ দিয়েছে আমার বিরুদ্ধে। মিথ্যা ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আইনগত কোন কিছুই করতে পারবো না। সরকার পতনের পর কয়েকদিন অফিস করেছি। আগে থেকেই ওই কক্ষের বিষয়ে জানতো অফিসের লোকজন। কিন্তু এখন সেটি গোপনকক্ষ নাম দিয়ে প্রচার করছে। মূলত আমাকে অপদস্থ করার জন্যই এমন নাটক সাজিয়েছে।
তিনি আরও জানান, ‘আমার ভাইয়ের গরু-ছাগলের খামার ছিল। আমার তিন মেয়ের মধ্যে দুই মেয়ে কানাডায় থাকে। আমার স্বামীও বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। তিনিও কানাডায় থাকেন এসব সবই সত্যি।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

কে এই মালা খান..?

আপডেট সময়- ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪