শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

ভৈরব মেঘনা নদীগর্ভে বিলীন ২০টিরও বেশি বসতবাড়ি-ঘর

 

নয়ন মিয়া,ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।

ভৈরব মেঘনা নদীর ডিপোঘাট এলাকায় হঠাৎ ভাঙনে প্রায় ২০টি ঘর-বাড়ি, যমুনা অয়েল কোম্পানির একাংশসহ বেশ কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে।

 

 

এ ছাড়াও মেঘনা গ্রাস করেছে নদী তীরবর্তী বাজারে প্রবেশের ৫০ মিটার একটি বাইপাস সড়ক। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে পড়েছে ২টি রেলসেতু, কয়েক হাজার বস্তা সারসহ বিএডিসি গোডাউন ও যমুনা, মেঘনা ও পদ্মাসহ ৩টি অয়েল কোম্পানির ডিপো।

 

 

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে মেঘনা নদীর অববাহিকায় ভৈরবের ডিপোঘাট এলাকায় হঠাৎ করে ভাঙন শুরু হয়। এসময় অনেকেই ঘুমে থাকায় কিছু বুঝে ওঠার আগেই এক এক করে ঘর-বাড়ি, যমুনা অয়েল কোম্পানির স্থাপনার প্রতিরোধ দেয়াল, নামাজের ঘর এবং পাইপ লাইনসহ ৫০ মিটার বাইপাস সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণেই এই ভাঙন শুরু হয়েছে। এ অবস্থায় দ্রুত ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্ট ও এলাকাবাসীর ।

 

 

উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি বলেন, আমি জেলা প্রশাসক ও জেলা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। দ্রুত ভাঙনরোধে জিও ব্যাগসহ প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...