শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

ভৈরবে ট্রেনের ধাক্কায় সেতু থেকে পড়ে ২জনের মৃত্যু 

 

নয়ন মিয়া, ভৈরব, (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

 

ভৈরবে ট্রেনের ধাক্বায় সেতু থেকে পড়ে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন নারী (৩২) ও অপরজন পুরুষ (৩৫)।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের ভৈরবপুর এলাকার ২৭ নম্বর সেতুতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সোনারবাংলা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবপুর এলাকার ২৭ নম্বর রেলওয়ে সেতুটি অতিক্রম করার সময় দুজনকে ধাক্কা দিলে তারা সেতুর নিচে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার সময় তারা দুজন সেতুর রেললাইন দিয়ে হাঁটছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুরুষটিকে মৃত ঘোষণা করে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ওই নারীও মারা যান।

হাসপাতালের চিকিৎসক বুলবুল আহাম্মদ জানান, হাসপাতালে আনার পর আমরা পুরুষকে মৃত পাই। হাসপাতালে ভর্তির কিছু পর ওই নারীও মারা যান।

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আকবর হোসেন বলেন, মরদেহ দুটি রেলওয়ে থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় এখনও পায়নি। পরিচয় না পেলে ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...