শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

ভৈরবের মানিকদীতে অনৈতিক কাজের অভিযোগে ৪২ শিক্ষার্থী আটক

নয়ন মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি।
ভৈরব উপজেলায় বিভিন্ন রেস্তোরাঁ ও কফি হাউসে অভিযান পরিচালনা করেছেন সেনা সদস্যরা। এসময় অনৈতিক কাজের অভিযোগে ৪২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মানিকদী ও কুলিয়ারচর সংযোগ জিল্লুর রহমান সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল ফারহানা আফরিন।

এসময় অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন রেস্তোরাঁ ও কফি হাউজে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে।

এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মানিকদী ও কুলিয়ারচর সংযোগ জিল্লুর রহমান সেতু এলাকার বেশ কয়েকটি রেস্তোরাঁ ও কফি হাউসে সেনাবাহিনীর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। 

এসময় রেস্তোরাঁ ও কফি হাউসগুলোর প্রতিটি কক্ষ কাপড় দিয়ে ঘেরা অবস্থায় ছিল।

সেখানে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৪২ শিক্ষার্থীকে (ছাত্র-ছাত্রী) আটক করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে ওই শিক্ষার্থীদের হস্তান্তর করা হয়। 

পাশাপাশি অপ্রয়োজনীয় ও অনৈতিক কার্যকলাপে ব্যবহৃত কাপড়ের পর্দাগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও রেস্তোরাঁ ও কফি হাউসের মালিকদেরকে পর্দা ব্যবহারে বিধিমালাও প্রদান করা হয়।

ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল ফারহানা আফরিন জানান, ছাত্রছাত্রীদের অভিভাবকসহ সবার মুচলেকা গ্রহণ করে তাদেরকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। রেস্তোরাঁ ও কফি হাউসের মালিকদেরকে পরবর্তীতে এ ধরনের কোনো অনৈতিক কার্যকলাপ পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...