শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিধ্বস্ত ভৈরব থানা পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল

নয়ন মিয়া,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ধ্বংস হওয়া থানা পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তরিকুল ইসলাম। ১৬ আগস্ট শুক্রবার বিকাল ৫টায় ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ভৈরব থানা ও শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে অস্থায়ী থানা কার্যালয় পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরীন, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নূরে আলম নিলয়, গোলাম মহিউদ্দিন, শরিফুল হক জয়, সিহাব উদ্দিন তুহিন প্রমুখ।

পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল মো. তরিকুল ইসলাম থানা সংস্কার কাজের বিষয়ে সংস্কার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ ও পাহারায় থাকা আনসার সদস্যদের সাথে কথা বলেন।

তিনি সংস্কার দায়িত্বে থাকা সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে যেন থানার সংস্কার কাজ সম্পন্ন হয়। অপর দিকে বৈষম্যবিরোধী ছাত্রদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, ছাত্ররা যা করেছে এবং এখন যা করছে তা আমাদেরও দায়িত্ব। এখন আমাদের কিছু করা উচিৎ। আমরা যারা সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনসহ দায়িত্বশীল জায়গায় আছি। তারা নিজ নিজ জায়গায় থেকে সঠিক কাজ করতে হবে। এটাই আমাদের শপথ। থানাটি হলো জনগণের আস্থার জায়গা। আমরা চাই থানার কার্যক্রম দ্রুত চালু হোক। সেনাবাহিনীর পক্ষ থেকেও সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।

এ সময় তিনি থানার পাহারায় থাকা আনসার সদস্যদেরও সতর্ক থেকে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. তরিকুল ইসলাম অস্থায়ী থানায় উপস্থিত থাকা সকল পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদেরকে থানার কার্যক্রম দ্রুত গতিতে শুরু করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সেনাবাহিনীর সার্বিক সহায়তার ব্যাপারে নিশ্চিত করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...