ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৩ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের ভিসির দায়িত্বে মাসুদুজ্জামান নাসিক বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার অকাল মৃত্যু টেকনাফে পুলিশের অভিযানে, ২৪ ঘন্টা মধ্যে ৫ অপহৃত উদ্ধার বাতিল হচ্ছে ৬ বিষয়ে অনার্স, যুক্ত হচ্ছে প্রযুক্তিনির্ভর কোর্স রূপগঞ্জে ওজু শেখানোর নামে শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার গন্ধর্বপুর পানি শোধনাগার রাজধানীবাসীর পানির চাহিদা পূরণ করবে: মির্জা ফখরুল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত মতিঝিলে দিনের আলোয় জনসম্মুখে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই শিশু রামিসা ধ/র্ষ/ণ-হ/ত্যা/য় ঘাতক দম্পতি সোহেল-স্বপ্নার মৃ/ত্যু/দণ্ড অনলাইন নিউজ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার লক্ষ্মীপুর জেলায় ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করে গেজেট প্রকাশ বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয় পেয়েছেন মাসুদুজ্জামান আজ ৭ই জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস বক্তাবলী-আলীরটেক’র মানুষের স্বাস্থ্যসেবায় ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর আহ্বান সদর ইউএনও’র বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান প্রিয় দল ব্রাজিলের শাড়িতে ‘হেক্সা’র বার্তা দিলেন জনপ্রিয় অভিনেত্রী হিমি ইরানে আবারও মার্কিন হামলা,  আইআরজিসির পাল্টা আক্রমণ ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যসহ ১৭ আসামি গ্রেপ্তার কুষ্টিয়া সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ফিফা বিশ্বকাপের লাইভ ম্যাচ দেখাবে দেশীয় তিন টিভি চ্যানেল পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার, কোনো হতাহত নেই ফের পদ্মা নদীতে পরে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধান আলী আকবর খানের পদত্যাগ রেখা গুনের প্রয়াণে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের গভীর শোক টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক-৪ আইভীর বাড়ির সামনে পুলিশের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন মোহাম্মদপুরে এসে ছিনতাই শেষে, নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রটি অসহনীয় দাবদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন দীর্ঘ এক বছর পর কারামুক্ত হয়ে নিজ কুটিরে ফিরলেন আইভী মার্কিন শিশু অপহরণচেষ্টা: টেকনাফে গ্রেপ্তার-৩ জুড়ীতে বজ্রপাতে প্রান গেল ১৪টি প্রানীর কুষ্টিয়ায় বালু অপসারণকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহত মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ অবশেষে কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক মেয়র আইভী ব্যাটারিচালিত অটোরিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর শিগ্রই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে রাজধানীজুড়ে অব্যাহত থাকবে তীব্র দাবদাহ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা খানজাহান আলী মাজারের দিঘিতে এবার এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন আসছে বাজেটে অটোরিকশা থেকে হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের চিন্তা রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা দেশে ফের বাড়ল জ্বালানি তেলের দাম নারায়ণগঞ্জে সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েক এলাকায় জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার শ্রীমঙ্গলে একই দিনে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু না’গঞ্জে ‘‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’’ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ টেকনাফে ১৬-এপিবিএন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি নারায়ণগঞ্জে যাত্রীবেশে গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার-১ শনিবারও খোলা থাকবে সরকারি-বেসরকারি ব্যাংক, লেনদেনের সময় কখন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ যুবক আটক সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ম পর্যায়ে ১৩ হাটের ইজারা পেলেন যাঁরা নারায়নগঞ্জ সদর উপজেলায় বিশৃঙ্খলা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ​সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দ্রুত বিচার নিশ্চিত নিষ্পত্তির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে: রায়হান কবির নারায়ণগঞ্জ সদরে এবার ১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র বিক্রি স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি আসন্ন ঈদুল আজহায় এবার সংবাদপত্রে ছুটি ৫ দিন চেম্বার আদালতেও আইভির জামিন, মুক্তিতে এখন আর বাধা নেই ঈদুল আজহার তারিখ জানাল সৌদিআরব, বাংলাদেশে কবে আগামী ১৯ মে থেকে নারায়ণগঞ্জে শুরু ‘ভূমিসেবা মেলা নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন প্রিমিয়ার ব্যাংকে না’গঞ্জ শাখায় বিশাল অংকের ‘অর্থ আত্মসাত করেছেন ব্যাংক কর্মকর্তারা টেকনাফে ৪’শ জেলে পরিবারের মাঝে বিজিবির খাদ্য সহায়তা টেকনাফ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্রিটেনের কাউন্সিলর নির্বাচনে মৌলভীবাজারের ৮জন নির্বাচিত  নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাছির হত্যা মামলায় আসামি-১০, গ্রেপ্তার-৪ যোগদানের মাত্র সাত দিনের মধ্যে মৌলভীবাজার এসপি প্রত্যাহার মৌলভীবাজারে নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ নারায়ণগঞ্জে লিকেজ থেকে বিস্ফোরণ: পাঁচজনের কেউই আর বেচে নেই গাজীপুরে পাঁচ খুন: হত্যাকারী সেই ফোরকানকে নিয়ে নতুন চাঞ্চল্যকর মোড় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজায় নিষিদ্ধ আ’লীগের মিছিল, স্লোগান টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ ঢাকাগামী লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা, আটক-২ নারায়ণগঞ্জে আবারও খূন: এবার ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা কমলগঞ্জে শুক্লা সিনহা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে মানবপাচারকারী চক্রের মূল হোতা শাকের মাঝি আটক কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার শ্রীমঙ্গলে দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাই সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই অপরাধ দমন ও মাদক নির্মূলে পুরস্কৃত নারায়ণগঞ্জ র‍্যাব-১১ চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ গাজীপুরে নৃশংস ৫ খু/ন: ময়নাতদন্তে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ফের আইভীর জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ’সহ ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের দগ্ধ-৫ পরকীয়া সন্দেহের জেরে ইয়াছিনকে শ্বাসরোধে হত্যা: পিবিআই

শ্রীনগরে অবৈধ ড্রেজারের কৃষিজমি ধ্বংসের মহোৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৬:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অধিকাংশ ইউনিয়নে দুই ও ত্রি-ফসলি জমি ভরাটের ফলে কৃষিজমি বিলুপ্তির পথে।ড্রেজার দিয়ে কৃষিজমি ধ্বংসের মহোৎসব চলছে।এতে একদিকে যেমন রাষ্ট্রীয় আইন অমান্য করা হচ্ছে,অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।আইন ভঙ্গ করে ড্রেজারের তান্ডবে প্রতি বছর শত শত বিঘা ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে।অথচ প্রশাসনিক কর্মকর্তাদের উদাসীনতায় ব্যবহারভিত্তিক শ্রেণি পরিবর্তন না করায় রাজস্ব হারাচ্ছে সরকার।নির্বিচারে কৃষিজমি ভরাটের কারণে অনেক জায়গায় বর্ষায় সেচের পানি চলাচল ব্যাহত হচ্ছে।ফলে বাড়ছে জলাবদ্ধতা।কিন্তু এই আইনের তোয়াক্কা না করে নির্বিচারে ফসলি জমি ভরাট করা হচ্ছে।বিভিন্ন গ্রামে ফসলি জমিতে বাঁধ, ড্রেজার দিয়ে মাটি ভরাট করে বসতভিটা নির্মাণ করা হচ্ছে।বছরের পর বছর এই অবস্থা চললেও রহস্যজনক কারণে ব্যবস্থা নিচ্ছেন না সরকারী ভূমি অফিসের কর্মকর্তারা।উপজেলায় অপরিকল্পিতভাবে প্রতি বছর সড়কের ধারে আবাদি কৃষিজমি ভরাট হচ্ছে।এসব জমি ভরাট করে গড়ে তোলা হচ্ছে বসতঘর,রাস্তা-ঘাট, দালানকোঠা ও ব্যবসাপ্রতিষ্ঠান।ফসলের পরিবর্তে যেখানে শোভা পাচ্ছে পাকা দালানকোঠা। অব্যাহতভাবে ভরাট হওয়ায় উপজেলায় হ্রাস পাচ্ছে কৃষিজমি।আর এতে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার হুমকিসহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কাও দেখা দিয়েছে।অথচ কৃষিজমি অক্ষত রেখে উন্নয়নের জন্য বারবার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।বিশেষ করে দুই ও ত্রি-ফসলি জমি সংরক্ষণে তার জোরালো নির্দেশনা ছিল।কৃষিজমি সুরক্ষায় নীতি-নির্ধারকদের গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন তিনি।বালুদস্যু ও ভরাট সিন্ডিকেটের সদস্যরা ফসলী কৃষিজমিগুলো ভেঁকু মেশিন দিয়ে গভীরভাবে কেটে পকেট তৈরী করে রাখছে।কেউ কেউ পকেট কাটার সাথে সাথে ড্রেজারের পাইপ বসিয়ে ভরাট কার্যক্রম শুরু করে দিয়েছে।এ ভরাটের যোগান হিসেবে ব্যবহার করা হচ্ছে বাঘড়া-ভাগ্যকুলের মাঝামাঝি পদ্মা নদীর চড়ে অর্ধশতাধিক কাটিং ড্রেজার ও কৃষিজমি।অর্থাৎ এক জমি ভেঁকু দিয়ে কেটে পকেট করে।অন্য জমি থেকে কাটিং ড্রেজারের মাধ্যমে পাইপ লাইন দিয়ে মাটি কেটে এনে পকেট ভরাট করা হচ্ছে।এসব কাজ স্থানীয় ভূমি অফিসগুলোর নাকের ডগায় ঘটলেও যেন দেখার কেউ নেই।সরেজমিনে ঘুরে দেখা গেছে,বীরদর্পে ভাগ্যকুল,মান্দ্রা-বালাসুর বাগানবাড়ি হয়ে ঢাকা-দোহার রোড বোরিং করে আড়িয়াল বিলে কৃষিজমি বালু ভরাট করছে বালাসুর বৌবাজারের জাহাঙ্গীর মৃধা গং। বর্ষা তথা ড্রেজার মৌসুমকে সামনে রেখে উপজেলার ১৪টি ইউনিয়নেই তৎপর হয়ে উঠেছে বালুদস্যু ও ভরাট সিন্ডিকেটের সদস্য কামারগাঁও ইউপি সদস্য মোশারফ হোসেন,সাবেক মেম্বার ছামাদ,উত্তর বালাশুর ও রাঢ়ীখালের রোকন,ষোলঘরের লালচাঁন,মোবারক,কবুতরখোলার মাসুদ,মতিন, জশলদিয়ার আশরাফ চেয়ারম্যান,শামীম, কুকুটিয়ার আজিম মেম্বার,ফিরোজ,শামীম,আবুল বেপারী,হাশেম আলী আমিন,পশ্চিম নওপাড়ার আলমগীর,আমির হোসেন,তন্তরের শাহিন, বাড়ৈগাঁওয়ের খলিল,নাগেরহাটের মিজান, আলমপুরের লাভলু মোড়ল,মোসলেম,শাহিন, আহসান,মদনখালীর রাসেল,আশা,হিরো, বাড়ৈখালীর সাঈদ,বাঘড়ার আনু মেম্বার, আরধীপাড়ার টিটুসহ আরো অনেকেই।ইতিমধ্যে তারা শত শত বিঘা কৃষিজমি ভেঁকু দিয়ে কেটে পকেট তৈরী করে রেখেছে।প্রতিবারের মত এবারও খাল-বিলে পানি আসার সাথে সাথেই বালুবাহী বাল্কহেড এনে ভাসমান ড্রেজারের মাধ্যমে ভরাট হবে ঐসব পকেট।এসব ভূমিখেকো সিন্ডিকেটরা শুধু পকেট তৈরী আর ভরাট করেই ক্ষ্যান্ত নয়,বরং তাদের অত্যাচারে অতিষ্ঠ পার্শ্ববর্তী জমির কৃষকেরা।এ ব্যাপারে ভুক্তভোগী স্থানীয় কৃষকের কাছ থেকে জানা যায়,একটি জমিতে পকেট কাটলে ক্ষতিগ্রস্থ হয়ে যায় চারপাশের অন্যান্য জমির মালিকরা।কারণ পকেট তৈরীর সময় সীমানা লঙ্ঘন করে ক্ষেতের আইলসহ জমির ওপর মাটি ফেলে পাড় বেঁধে নেয় তারা।প্রতিবাদ করলে উল্টো হেনস্থার শিকার হতে হয় তাদের।তাই অনেক কৃষক তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না। সাম্প্রতিককালে তৈরী করা সেসব পকেট বর্তমানে কাটিং ড্রেজারের মাধ্যমে ভরাট করা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে কতিপয় ব্যক্তি বলেন,সবকিছু ম্যানেজ করে সরকারি,বেসরকারি জলাশয় ও কৃষিজমি ভরাট করা হয়েছে।পরিবেশবান্ধব সুশীল সমাজের ব্যক্তিরা মনে করছেন,সরকারের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট প্রশাসন যদি কৃষিজমি ধ্বংসকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিতে পারে তাহলে (১০-১৫) বছরের মধ্যে এই অঞ্চলের কৃষিজমি একেবারেই বিলুপ্ত হয়ে যাবে।কৃষিজমিতে বাড়ি নির্মাণে ইউনিয়ন পরিষদ থেকেও অনুমতি নেওয়ার বিধান থাকলে কেউ মানছেন না।নিজেদের ইচ্ছামতো কৃষিজমিতে বাঁধ দিয়ে বালু ফেলে ভরাট করা হচ্ছে বলে দাবি রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল বারেক খান বারীর।
তিনি বলেন,ড্রেজার দিয়ে কৃষিজমি ভরাট দ্রুত বন্ধ না করলে অল্প সময়ের ব্যবধানে আমাদের এই অঞ্চলের কৃষিজমিগুলো আর টিকানো সম্ভব হবে না। এ ব্যাপারে অবৈধ ড্রেজার সিন্ডিকেট চক্রের অন্যতম সদস্য মোঃ জাহাঙ্গীর এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা প্রশাসনসহ সবাইকে ম্যানেজ করেই এই ব্যবসা করি।রাঢ়ীখাল ইউনিয়নের ভূমি অফিসার আমির হোসেন বলেন, আমরা ভেঙে দিয়ে আসার পর আবার অদৃশ্য শক্তির কারণে এরা কাজ করে কিভাবে আমাদের জানা নেই।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারেফ হোসাইন বলেন,এসিল্যান্ড ছুটিতে রয়েছে।আমি একা।ইউনিয়ন তহসিলদারদের বলে দিয়েছি তারা ব্যবস্থা নিবে।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

শ্রীনগরে অবৈধ ড্রেজারের কৃষিজমি ধ্বংসের মহোৎসব

আপডেট সময়- ০৬:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪