শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

মৌলভীবাজারে নদী থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের জুড়ীতে নদী থেকে বদরুন্নেসা (৬৫) নামের এক বৃদ্ধা মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। তিনি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ভাঙ্গার পাড় এলাকার মৃত উস্তার আলীর স্ত্রী। তিনি সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে তাঁর বাবার বাড়ী থেকে নিখোঁজ ছিলেন।
রবিবার (২ জুন) উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকায় জুড়ী নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, একটি  লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়, পরে সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপঙ্কর ঘোষ ও জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন।
সাবেক ইউপি সদস্য মোঃ তারা মিয়া বলেন, সকালে  বাড়ীর সামনে নদীতে ওই মহিলার ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। তিনি আরও বলেন, এলাকার লোকজন সকালে বৃদ্ধা মহিলাকে নদীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। লাশ উদ্ধার করার সময় নদীর পাড়ে থাকা একটি চটের ব্যাগ ও একটি লাঠি পেয়েছেন। ব্যাগের মধ্যে এক জোড়া স্যান্ডেল এবং কিছু কাপড় রয়েছে।
এ বিষয়ে জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, জুড়ী নদী থেকে বদরুন্নেসা নামে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ওই মহিলার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...