শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

মেটার এমন কার্যক্রম দুঃখজনক,প্রয়োজনে ফেসবুক বন্ধ করে দেব: তথ্য প্রতিমন্ত্রী

 

ডেস্ক রিপোর্ট।।

 

 

‘প্রতিপক্ষের প্রতি হুমকি’ শীর্ষক যে প্রতিবেদন প্রকাশ করেছে মেটা তা সম্পূর্ণ  মিথ্যা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি বলেছেন, তাদের এ ধরনের  কার্যক্রম চলতে থাকলে প্রয়োজনে ফেসবুক বন্ধ করে দেয়া হবে।

শনিবার (১ জুন) রাজধানীর গুলশান ক্লাবে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) আয়োজনে বেশ কয়েকটি সংবাদপত্রকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক মেটা যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটি একটি মিথ্যা মনগড়া প্রতিবেদন। তারা কাদেরকে দিয়ে এই অনুসন্ধানটি করিয়েছেন এবং কোন কোন পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট  তথ্য নেই।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই প্রতিবেদনে বিরোধী দলীয় বিএনপিপন্থি কোনো পেজের নাম নেই। বিএনপির কর্মীরা নামে বেনামি  অসংখ্য পেজ থেকে মিথ্যা বানোয়াট মনগড়া  তথ্য ছড়ান। আমরা আনুষ্ঠানিকভাবে পুনরায় মেটাকে তদন্ত করে সুষ্ঠু প্রতিবেদন প্রকাশের জন্য চিঠি লিখব এবং এর পেছনে কারা কারা কাজ করেছে তাদের তালিকাও চাইব।

তথ্য প্রতিমন্ত্রী বলেন,যদি মেটার এধরনের কার্যক্রম চলতে থাকে প্রয়োজনে ভবিষ্যতে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেয়া হবে।কারন বাংলাদেশে ফেসবুকের অসংখ্য গ্রাহক রয়েছে, যদি বাংলাদেশ থেকে এটা পুরোপুরি  বন্ধ করে দেয়া হয় তাহলে মেটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভুয়া অ্যাকাউন্ট খুলে বিরোধীদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার ছড়ানোর দায়ে ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট সহ ৯৮টি পেজ বন্ধ করে দিয়েছে মেটা। এসব অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি এবং দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য ছড়ানো হতো বলে জানিয়েছে মেটা।এঘটনায় ‘প্রতিপক্ষের প্রতি হুমকি’ শীর্ষক প্রতিবেদনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এই সকল বিষয়টি তুলে ধরেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...