শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

শেরপুরে ২য় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ: শাস্তির দাবীতে বিক্ষোভ-মানববন্ধন

শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণীর আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষােভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২জুন) সকালে উপজেলা পরিষদের সন্মুখে আধা ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।
বাগাছাস ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি সৌহার্দ্য চিরানের সভাপতিত্বে এবং রুবেল নকরেক এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান মি. নবেশ খকসী, শ্রীবরদী উপজেলা শাখার চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, বাগাছাস ছাত্র সংগঠনের নেতা আলবা মৃ, অ্যান্টনী রেমা, সুমন্ত বর্মন, স্বতির্থ চিরানসহ আরো অনেকে।
এর আগে শহরের প্রধান সড়কে বিক্ষােভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা গ্রেপ্তারকৃত ধর্ষক ফাহিম এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ২৮মে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামের দ্বিতীয় শ্রেণীর এক আদিবাসী  শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। একইদিন পুলিশ ধর্ষক কিশোর ফাহিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...