শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

কুষ্টিয়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন কনা খাতুন (২৮) নামে এক গৃহবধূ। উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর সাওতা গ্রামে  বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আল মামুন রতনের স্ত্রী। পরে স্বজনরা তাকে  উদ্ধার কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। স্বজনদের ভাষ্য, প্রেমের বিয়ে লাগাতার পারিবারিক কলহ ও অশান্তি লেগেই থাকে। সেই দুঃখে গাঁয়ে কেরোসিন তেল ঢেলে পুড়ে মরতে চেয়েছিল কনা খাতুন। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, হাত-পা ও  পেটের অংশ দগ্ধ নিয়ে রাতে একজন নারীকে হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। প্রতিবেশী আলাউদ্দিন আহমেদ  জানান, ২০১০ সালে প্রেমের সম্পর্ক থেকে একই গ্রামের আল মামুন রতনের সঙ্গে কনার বিয়ে হয়। বিয়ের পর উত্তর পার সাওতা গ্রামের স্বামীর বাসায় থাকতেন তিনি। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে  রয়েছে। তার স্বামী রতন স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন। বিয়ের বছরখানেক পর থেকেই বিভিন্ন কারণে স্বামীর সাথে পারিবারিক কলহ বেধে থাকতো কনার। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে সে। আলাউদ্দিন আরো জানান, সাংসারিক কারণে শারমিন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। গতকাল রাতেও স্বামীর সাথে অশান্তি বাঁধে। এরপরেই সে কেরোসিন দিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। স্ত্রীর চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় স্বামী রতনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে দগ্ধ কনার ভাতিজি তাসিন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফুফুর চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক। আত্মহত্যা চেষ্টার কারণ জানতে চাইলে তিনি বলেন, রাত ১০টা পর্যন্ত ফুফুর বাড়িতে ভাইবোনরা মিলে আড্ডা দিয়েছি। বাড়ি ফিরে আসার আধাঘন্টা পর ফুফাতো ভাইবোন আমাদের বাড়িতে এসে জানায় ফুফুর গায়ে আগুন লেগেছে। এর বেশি কথা তিনি বলতে রাজি হননি। ঘটনার সত্যতা স্বীকার চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. এনামুল হক মঞ্জু জানান, তিনি ঘটনাটি জেনেছেন। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। স্বামীর সাথে সাংসারিক ঝামেলার জের ধরে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...