শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর মামলায় জামিন পেলেন ইউপি চেয়ারম্যান হারুন

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) সংবাদদাতা।।

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতাকে মারধর, দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের মামলায় বিএনপি নেতা ও সুরমা ইউপি চেয়ারম্যান মো.হারুন রশীদকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাত ২টায় সিলেট শহরের পাঠানটুলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।পরের দিন মঙ্গলবার দুপুরে তাকে সুনামগঞ্জ দায়রা জজ আদালতে হাজির করা হলে তার জামিন মঞ্জুর করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার খাসিয়ামারা নদীর রাবার ড্যাম উন্নয়ন প্রকল্পের কাজ হয়নি এবং কাজ না করে টাকা উত্তোলন করে নিয়ে গেছেন, বলে ফেসবুকে স্ট্যাটাস দেন ইউনিয়ন আ’লীগ সভাপতি (একাংশ) শফিকুল ইসলাম (অবঃ প্রাপ্ত সেনাবাহিনী সৈনিক)। এ ঘটনায় শনিবার রাতে ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদের ভাই এবং তাঁর লোকজন স্থানীয় আ’লীগ অফিসে ঢুকে ফেসবুক স্ট্যাটাস ডিলেট করার অনুরোধ করেন। ফেইসবুক স্ট্যাটাস ডিলেট করা নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সুরমা ইউপি আ’লীগ সভাপতি শফিকুল ইসলাম বলেন, রাবারড্যাম প্রকল্পের অনিয়ম দুর্ণীতি নিয়ে স্ট্যাটাস দেওয়ায় সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও তার লোকজন মিলে আমার উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তারা অফিস এবং বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে। আমার বোনের উপরও তারা হামলা করে।
সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ তার বিরেুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, মারধর, অফিস ভাঙচুরের কোনো ঘটনা আমাদের কেউ ঘটায়নি। নিজেরাই ঘটনা ঘটিয়ে এখন আমাদের ঘায়েল অপচেষ্টায় লিপ্ত। শফিকুল ইসলাম ২০১১ সালেও নিজেরা বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে অন্যদের ঘায়েল করেছিলো। বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করায় আমি এর বিচার ও তীব্র প্রতিবাদ জানাই। এ ঘটনায় রোববার মহব্বতপুর বাজারে চেয়ারম্যান পক্ষ এবং উপজেলা সদরে আ’লীগের একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
এ ঘটনায় সোমবার রাতে বরকত নগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম ইউপি চেয়ারম্যানসহ ৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সিলেট কোতায়ালী থানা পুলিশের সহায়তায় সুরমা ইউপি চেয়ারম্যান মো.হারুন রশীদকে গ্রেপ্তার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, মহব্বতপুর বাজারে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর এবং হামলার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছিলো।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...