শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার জন্য আম উপহার পাঠাচ্ছেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট।।

 

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য বাংলাদেশের সুস্বাদু এক হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) মৌসুমী ফল আম শুভেচ্ছা উপহার পাঠাচ্ছেন।

সোমবার(১২ জুন) বেলা ১১টায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে উপহারের এ আম পাঠানো হবে ভারতের কলকাতায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (রাষ্ট্রাচার-২) আবু মুহাম্মদ ফয়সাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এক চিঠিতে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার বেনাপোল স্থল বন্দর দিয়ে উপহার সামগ্রী আম যাবে কলকাতায়।

উপহারের আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করবেন ভারতে নিযুক্ত কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের রাজনৈতিক চ্যান্সারি প্রধান সিকদার মো. আশরাফুর রহমান। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে এসব আম মূখ্যমন্ত্রী মমতার কাছে হস্তান্তর করা হবে।

আবু মুহাম্মদ ফয়সাল আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্মারক এ আম উপহার। এর আগেও মূখ্যমন্ত্রী  মমতার জন্য আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এর মাধ্যমে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এ শুভেচ্ছা উপহার দুদেশের সম্পর্কোন্নয়নে বড় ধরনের ভ্রাতৃত্বের ভূমিকা রাখবে বলে মনে করছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...