শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক

আমেরিকা না গেলে কিছু যায় আসে না: প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে তা আমাদের চিন্তার বিষয় নয়।

শনিবার(৩জুন) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০/২২ ঘণ্টা জার্নি করে আটলান্টিক পাড়ি দিয়ে আমাদর আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই । পৃথিবীতে আরও অনেক মহাদেশ আছে আমরা সেসব মহাদেশে যাব।

দেশে বিদ্যুৎ পরিস্থিতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কয়লা কোথাও পাওয়া যাচ্ছে না, কয়লা কিনতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে চিন্তার কারন নেই দ্রুতই গ্যাস আমদানির মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে নিয়মিত বিদ্যুৎ পেয়ে অভ্যস্ত। তাই হঠাৎ বিদ্যুতের লোডশেডিং এর কারণে সমস্যায় পড়তে হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয় তা প্রমাণিত। আওয়ামী লীগ দেশ ও মানুষের স্বার্থে কাজ করে। বিএনপি ভোট চুরি করেই সারাজীবন চলছে। তাই তারা নিজেরা সবাইকে চোর মনে করে। দেশ থেকে পাচার করা চোরাই টাকা দিয়ে বিএনপি ও জামায়াত দেশের বিরুদ্ধেই নানানবিধ অপবাদ ও অপপ্রচার চালাচ্ছে।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারই এতবড় বাজেট দিতে পারবে। আর কেউ দিতে পারেনি পারবেনা। ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট দিয়েছি। এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব বলেই বাজেট দেওয়া হয়েছে। যারা সমালোচনা করছেন, তাদের অভ্যাসই সমালোচনা করার।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই যে দেশের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয় সেটা আমরা প্রমাণ করেছি। কারণ আমরা যে কাজ করি, আওয়ামী লীগ যেসব পরিকল্পনা নেয় ও পদক্ষেপ নেয় আমরা সব পরিকল্পিতভাবে করি।

তিনি বলেন, আমাদের দেশ, মাটি, মানুষ, পরিবেশ, আমাদের দেশের ভৌগলিক অবস্থা, প্রাকৃতিক অবস্থা সবকিছু বিবেচনা করেই কিন্তু আমরা প্রতিটি প্রকল্প গ্রহণ করি। যার ফলে আমাদের প্রতিটি প্রকল্পই সাফল্য অর্জন করে এবং মানুষ তার সুফল পায়।

শেখ হাসিনা বলেন, আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে। বাংলাদেশ আজকে যে গণতান্ত্রিক ধারা অর্জন করতে পেরেছে সেখানে আওয়ামী লীগসহ আমাদের সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা গণতন্ত্র অর্জন করতে পেরেছি। যার ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

‘আওয়ামী লীগ ভোট চোর’- বিএনপির এমন মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সারা জীবন ভোট চুরি করেই চলছে বিএনপি। তারা নিজেরা চোর। তাই সবাইকে নিজেদের মতোই মনে করে।

এর আগে তেজগাঁও শিল্প এলাকায় নবনির্মিত আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ কেন্দ্রীয় ও শাখা নেতারা উপস্থিত ছিলেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...