শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

নারায়ণগঞ্জে স্থানীয় সরকারের কর্মকর্তা ও সকল প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জ জেলায় স্থানীয় সরকার বিভাগের অধীনে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, গ্রাম আদালত পরিচালনা, জন্ম-মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ নিরোধ, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন ইত্যাদি বিষয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও দায়িত্বরত জেলার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ শের আলী, ড. মলয় চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(ডিডি) মোহাম্মদ আনোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দিন মনজু, এনডিসি মোহাম্মদ রবিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান। এছাড়াও জেলার সকল উপজেলা, পৌরসভা, ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেয়র ও মেম্বারগন উপস্থিত ছিলেন।

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবের বরাবর এই জেলার সকল উপজেলা চেয়ারম্যানদের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামছুল ইসলাম ভুইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের পক্ষে রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার নীলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, মেম্বারদের পক্ষে দাউদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার স্বপন, মহিলা মেম্বারদের পক্ষে ফতুল্লা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ফেরদৌস আরা অনা, ইউনিয়ন সচিবদের পক্ষে কুতুবপুর ইউনিয়নের সচিব ও গ্রাম পুলিশদের পক্ষে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল দফাদার তাদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া তুলে ধরেন।

এসময় প্রতিনিধিদের সকল ধরনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহীম বলেন, আমি আগে থেকেই ধারনা করেছি আপনারা আজকে কিছু দাবি দাওয়া তুলবেন। এজন্য যে দুজন অতিরিক্ত সচিব সাহেব আপনাদের ডিপার্টমেন্টটা দেখেন তাদের আমি সাথে করে নিয়ে এসেছি। তারা আপনাদের সকলের উপযুক্ত দাবির সমাধান করবেন, আর আমিতো রয়েছিই।আপনাদের সকল দাবি দাওয়া অতি দ্রুত সমাধানকল্পে যথাযথ মনিটরিং ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...