শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

রূপগঞ্জের চনপাড়া ফের উত্তপ্ত, গুলিবিদ্ধ ২

বিশেষ প্রতিনিধি, রূপগঞ্জ।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া আবারও উত্তপ্ত। দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ২ যুবক গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন ।

পুলিশের দেয় তথ্যমতে জানা গেছে,  মূলত জয়নাল ও রাব্বি এ  দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের নবকিশোলায় স্কুলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ জুন) দুপুরে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ  সংগঠিত হয়।এ সময় ঘটনাস্থলে অন্তত ২জন গুলিবিদ্ধ এবং দশ জন মারাত্মকভাবে আহত।আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলো, চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার ৬নং ওয়ার্ডের বাদল মিয়ার ছেলে বাবলু (২৫) ও আজাহার মিয়ার ছেলে মাসুদ (২১)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজেদের মধ্যে আধিপত্য ও ক্ষমতা ধরে রাখতেই প্রতিনিয়ত চলে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা। এসকল সংঘর্ষ ও গুলাগুলিতে এ পর্যন্ত কয়েকজন মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।

শুক্রবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাব্বি  ও জয়নাল গ্রুপের মধ্যে ফের তুমুল সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে গুলি, ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় জয়নাল গ্রুপের বাবলু ও মাসুদ নামে দুই যুবক গুলিবিদ্ধ এবং আহত হয় ১০ জন। গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গা ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, রাব্বি ও জয়নাল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এসময় দুই জন গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...