শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পাঠবই ছাপার মান নিয়ে বিতর্ক, প্রায় ৭’শ কোটি টাকার অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, যাচ্ছে বেশি ভারতে না’গঞ্জ যুব সংসদের মুন্নাকে সভাপতি ও সাগরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পাঠবই ছাপার মান নিয়ে বিতর্ক, প্রায় ৭’শ কোটি টাকার অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, যাচ্ছে বেশি ভারতে না’গঞ্জ যুব সংসদের মুন্নাকে সভাপতি ও সাগরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার

ফের পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু

নিউজ ডেস্ক।।

 

কয়লা সঙ্কটে বন্ধ হয়ে যাওয়া দীর্ঘ বিশ দিন পর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। ফলে বিদ্যুৎ সংকট কিছুটা কাটিয়ে লোডশেডিং কমার আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৫ জুন) বিকাল ৪ টায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এতে জাতীয় গ্রিডে ছয়শত মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।

এ তথ্য জানিয়েছেন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশের আলম।

গত বিশ দিন তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার সময়টাকে কাজে লাগিয়ে কেন্দ্র রক্ষণাবেক্ষণের কাজগুলো করে নেওয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

পায়রার অপর ইউনিটটি কবে চালু হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে কয়লার অভাবে গত ২৫ মে বন্ধ হয় পায়রার তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। তীব্র দাবদাহ ও গরমে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের যাওয়া আসার মধ্যে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয়টি। এরপর সারাদেশে ভয়াবহ লোডশেডিং দেখা যায়।

গত শুক্রবার ভোরে ‘এমভি অ্যাথেনা’ নামের জাহাজটি ৪১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনারে ভিড়ে। তখন শিগ্রই তাপ বিদ্যুৎ উৎপাদনের আশাবাদ ব্যক্ত করা হয়।

তাপ বিদ্যুৎ কেন্দ্রটি পুরোদমে চালাতে প্রতিদিন ১২ হাজার টন কয়লার প্রয়োজন। সে হিসাবে শুক্রবার আসা জাহাজের কয়লা দিয়ে একটি ইউনিট সাত তিন চালু রাখতে পারবে।

বিদ্যুৎকেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়েছে, আরও ১৭টি জাহাজ কয়লা নিয়ে আসবে। ফলে এবারের মতো সঙ্কটের আশঙ্কা করছে না তারা। উৎপাদন সচল থাকলে লোডশেডিংও অনেককাংশে কম হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...