শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ১২ কেজি এলপিজির দাম ফের বাড়ল ২২৩ টাকা টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইয়াবাসহ আটক-১২ টেকনাফে যৌথবাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৪ মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, ফের নীতিমালা সংশোধন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল স্বাভাবিক গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর নারায়ণগঞ্জে সমবায় মার্কেটের হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানিসহ প্রতারণার অভিযোগ গাজীপুরে ফের উত্তপ্তের শঙ্কা, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ফেসবুকে স্বীকারোক্তি, যুবক আটক এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে সকল নিয়ম মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ১২ কেজি এলপিজির দাম ফের বাড়ল ২২৩ টাকা টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইয়াবাসহ আটক-১২ টেকনাফে যৌথবাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৪ মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, ফের নীতিমালা সংশোধন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল স্বাভাবিক গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর নারায়ণগঞ্জে সমবায় মার্কেটের হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানিসহ প্রতারণার অভিযোগ গাজীপুরে ফের উত্তপ্তের শঙ্কা, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ফেসবুকে স্বীকারোক্তি, যুবক আটক এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে সকল নিয়ম

প্রতারণা মামলায় রিমান্ডে নোবেল

সমকালীন কাগজ ডেস্ক।।

পূর্বে থেকে বুকিং নেয়া একটি সংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

শনিবার (২০ মে) নোবেলকে আদালত হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৩দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন তার। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে গায়ক নোবেলকে ডিবি কার্যালয়ে আনা হয়। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

প্রসঙ্গত, গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে এ প্রতারণার মামলাটি করেন। ১৭ মে বিজ্ঞ আদালত এ মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামালার এজাহারে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে এক লাখ ৭৫ হাজার টাকা ঠিক করা হয়।

পরে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টেসহ সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন কন্ঠ শিল্পী নোবেল।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...