শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

আর শান্তি সমাবেশ নয়, এবার হবে প্রতিরোধ : ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট।।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুশিয়ারী উচ্চারণ করে স্পষ্টই বলেছেন, অনেক শান্তি সমাবেশ করেছি। এবার বলতে চাই, আর শান্তি নয়, এবার প্রতিরোধ করতে হবে।

এক দফার নামে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি বিএনপি দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন,এবার খুনি এবং অপশক্তির আস্তানা গুঁড়িয়ে চূর্নবিচূর্ন করে দিতে হবে।

রোববার(২১ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনার সরকারকে পতনের জন্য এক দফা ঘোষণা দিয়েছেন।
আর গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলের জেলা আহ্বায়ক বললেন,শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। তাই সকলকে বলছি আমরা অনেক শান্তি সমাবেশ করেছি। নেতাকর্মীদের বলব,আর কোনো শান্তি সমাবেশ নয়,এবার তাদের প্রতিরোধ প্রতিহত করা হবে।

সেতুমন্ত্রী বলেন,গত ১৯ তারিখে শেখ হাসিনাকে যে হত্যার হুমকি দিয়ে বিএনপি নেতা এখনো আবু সাইদ বাইরে আছেন। আমি জানি না কেন এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী এখন রাজশাহী আছেন। আশা করছি তিনি সরজমিন দেখে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...