শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা ‘চাঁদ’ পাঁচদিনের রিমান্ডে

কোর্ট প্রতিনিধি,রাজশাহী।।

রাজশাহীর বিএনপি নেতা ও জেলার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে(৬৬) পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার(২৫ মে) দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে বিএনপি নেতা চাঁদকে বিজ্ঞ আদালতে হাজির করে ১০ দিনের জন্য রিমান্ড আবেদন করে পুলিশ।
তবে শুনানি শেষে বিজ্ঞ বিচারক পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এরও আগে,রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় বিএনপি নেতা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা চাঁদকে গ্রেপ্তার দেখানো হয়।

আজ বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিদাতা’ আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ভেড়িপাড়া-কোর্ট এলাকা থেকে চাঁদকে গ্রেপ্তার করা হয়।

বিএনপি নেতা চাঁদ বেশ কয়েকদিন ধরে আত্মগোপনে থাকার পর তিনি প্রাইভেটকারে কোনো নিরাপদ স্থানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আনিসুর রহমান। বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তারের পর আরএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার বলেন, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চলা কালে। প্রাইভেটকারে রাজশাহীর বিএনপি নেতা চাঁদ পালানোর চেষ্টা করেছিলেন। এ সময় চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তাকে চিনে ফেলে গ্রেপ্তার করে।’

সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেন,বাংলাদেশের বিভিন্ন জায়গায় ১৯ মে রাজনৈতিক কর্মসূচি ছিল বিএনপির। রাজশাহীর পুঠিয়ার ওই দিন কর্মসূচিতে আবু সাঈদ চাঁদ অসংখ্য মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে চাঁদের বিরুদ্ধে একটি সন্ত্রাসী মামলা হয়। আমরা তথ্য প্রযুক্তির সহায়তা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাই। আমাদের কাছে তথ্য ছিল তিনি আত্মগোপন চলে যাচ্ছেন। তাই আমরা বিভিন্ন এলাকার কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসাই। পুলিশের চেকপোস্টেই চাঁদ ধরা পড়েন।’

প্রসঙ্গত, গত ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রকাশ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এসময় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে প্রতিবাদে ঝড় উঠে।

ওই ভিডিওর বক্তব্যে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়,আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব। এ ঘটনার পর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামল হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...