শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

না’গঞ্জে গ্যাস সংকট সমাধানে এনডিবির চুলা মিছিল

কঠোর আন্দোলনের হুশিয়ার মোমিন মেহেদীর!

বিশেষ প্রতিনিধি।।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নারায়ণগঞ্জবাসীর চুলা মিছিল হলো লাল কার্ড, এরপরও যদি দুর্নীতিবাজ তিতাস গ্যাসের কর্মকর্তা আর জনপ্রতিনিধিরা গ্যাস সংকট সমাধানে কোন ধরনের উদ্যোগ না নেয়, তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি করেন। গ্যাস সংকট সমাধানের দাবিতে নতুনধারা নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত চুলা মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

১২ এপ্রিল (শুক্রবার) সকালে মহানগর কমিটির আয়োজনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নতুনধারার চেয়ারম্যানের অর্থনৈতিক উপদেষ্টা আলতাফ হোসেন রায়হান।

প্রধান বক্তা ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। সংহতি প্রকাশ করেন দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন এবং সোনিয়া দেওয়ান প্রীতি।

নারায়ণগঞ্জ মহানগর নতুনধারার সমন্বয়ক ডা. নূরজাহান নীরার সভাপতিত্বে ও মনির জামানের সঞ্চালনায় কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন নতুনধারা নারায়ণগঞ্জ মহানগর সদস্য আল আমিন বৈরাগী, মামুন রায়হান, ইকবাল হোসেন রোমেছ, জহিরুল ইসলাম প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, নারায়ণগঞ্জ জেলাবাসীর গ্যাস সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে কোটি কোটি টাকা খরচ করে তিতাস গ্যাস অফিস পরিচালনা বন্ধ করার দাবিতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি করেন। এছাড়াও গ্যাস ও জালানি প্রতিমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদানসহ তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও কর্মসূচিরও ঘোষনা  দেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...