শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

গাজীপুরের নির্বাচনে গণতন্ত্র জয় লাভ করেছে, গণতন্ত্রের জয় হয়েছে : কাদের

বিশেষ প্রতিবেদক।।

 

গাজীপুর সিটি  কর্পোরেশন( গাসিক) নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ মে) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। সেই সাথে তিনি গাজীপুরের নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়েছেন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউ তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন  নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কী বক্তব্য, এটা মানুষ জানতে চায়। আমি প্রথমে এটা দিয়েই শুরু করছি।

তিনি বলেন, গাজীপুরের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতো তার চেয়ে বেশি খুশি হয়েছে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। সুষ্ঠু নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ জোর করে নিজেদের প্রার্থীকে জেতাতে  যায়নি।জনগন তাদের নিজস্ব পছন্দের প্রার্থীকে জিতিয়েছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা স্বচ্ছ,সুন্দর,  নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন, গাজীপুরে সুষ্ঠু অবাধ একটি  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সারা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। সে জন্য আমি নির্বাচন কমিশনকে অন্তরিক্ষ ধন্যবাদ জানাই। পাশাপাশি গাজীপুরের জনগণকে ধন্যবাদ সহ বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই।

কাদের বলেন, আমি আজ পরিষ্কারভাবে বলতে চাই, নির্বাচনে একটি বিষয় পরিষ্কার- মির্জা ফখরুল ও বিএনপি নেতারা নির্বাচন নিয়ে যে মিথ্যাচার করেছেন, এই সরকার নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে পারে না, করবে না, গাজীপুরে নির্বাচনের মাধ্যমে তা জনমনে আবারও  মিথ্যা প্রমাণিত হয়ে গেছে।

তিনি বলেন, শেখ হাসিনার যে সকল ওয়াদা করেছেন,তা তিনি অক্ষরে অক্ষরে  পূরণ করেছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নির্বাচনে দলীয় প্রার্থী আওয়ামী লীগ হেরেছে কি জিতেছে, তার চেয়ে বড় কথা গতকালের নির্বাচনে গণতন্ত্র জয় লাভ করেছে, গণতন্ত্রের জয় হয়েছে, গণতন্ত্রকে আমরা জয়ী করেছি।

তিনি আরও বলেন, আজ সরকার, নির্বাচন কমিশন সহ সবাই সাধুবাদ দিচ্ছে, প্রশংসা করছে। আমি বলতে চাই গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও রংপুরে যে সিটি নির্বাচন হয়েছে, আগামী চারটি সিটি নির্বাচন এবং এরপর জাতীয় নির্বাচন একইভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পালনে শেখ হাসিনা সরকার বদ্ধ পরিকর ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...