সর্বশেষ:-
নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা
অনলাইন নিউজ ডেস্ক।। নরসিংদীতে হুমায়ুন কবির (৩০) নামে এক ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার(২১ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার পাঁচদোনা বাজার মাছের আড়ৎ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত হুমায়ুন মেহেড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও একই ইউনিয়নের নাগরারহাট এলাকার একরামুল হকের ছেলে। নিহতের ভাতিজা তন্ময় জানান, রাতে পাঁচদোনা
গাইবান্ধায় জামায়াতের মিছিলে বিএনপির হামলা;২০টি হোন্ডা ভাঙচুর,আহত-৩০
ফেরদৌস আলম,গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধার সাঘাটা উপজেলায় জামায়াতে ইসলামীর মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের প্রায় ৩০ জন। আহতদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান
তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন দাবিতে রূপগঞ্জে উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর হোসেন।
যুবদল নেতার বিরুদ্ধে ধান লুটের অভিযোগে রাখাইন নারীর সংবাদ সম্মেলন
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় লুমা রাখাইন নামের এক রাখাইন নারীর সাড়ে ৭ একর সম্পত্তির প্রায় ২৫০ মণ ধান লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে মহিপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আলী আক্কাসের বিরুদ্ধে। এ নিয়ে বিএনপি নেতাদের অবগত করে বিচারের দাবিতে কুয়াকাটা প্রেসক্লাবে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। লিখিত বক্তব্যে ওই উপজাতি নারী
কুলাউড়া জেলা পরিষদের সাবেক সদস্য নানু গ্রেপ্তার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কুলাউড়ার জেলা পরিষদের সাবেক সদস্য, আওয়ামীলীগ নেতা বদরুল আলম সিদ্দিকী নানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ই ডিসেম্বর) রাতে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার ও মোস্তাফিজসহ পুলিশের একটি দল উপজেলার ভাটেরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নানু উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আদনান গ্রেফতার
পটুয়াখালী প্রতিনিধি।। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আদনান হাবিব খান আদরকে গ্রেফতার করা হয়েছে। রোববার ( ১৫ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেফতারের পর সোমবার বিকালে তাকে নিজ জেলা পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। আদনান ছাত্রলীগের কেন্দ্রীয় উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। তিনি পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্দা এবং পটুয়াখালী
ঈশ্বরদীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিজয়ের বর্ণিল শোভাযাত্রা
মামুনুর রহমান, ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে বাস টার্মিনাল থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলহাজ মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। র্যালিতে কয়েক হাজার নারী-পুরুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক জাতীয় ও দলীয় পতাকা হাতে
বাউফলে বিজয় দিবসের র্যালীকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় আহত-৪
পটুয়াখালী জেলা প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের র্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আমির হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হৃদয়
ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত
লিমা আক্তার,ময়মনসিংহ।। মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঐতিহাসিক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার উপজেলার পাইলট স্কুল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক এবং ভালুকা বাজার প্রদক্ষিন করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা
ভালুকায় হাতেম খানের নেতৃত্বে বিজয় দিবসে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
লিমা আক্তার,ময়মনসিংহ।। ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপি,পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার ইসলামি ব্যাংকের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে এসে



































































































