সর্বশেষ:-
রূপগঞ্জে শক্তিশালী ভূমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, মা’সহ আহত-২
রূপগঞ্জ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুটির মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে এক প্রতিবেশী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের ফলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে। স্থানীয়
শক্তিশালী ভূমিকম্পে ঢাকা-নারায়ণগঞ্জসহ সারাদেশে ৪ জনের মৃত্যু, আহত শতাধিক
অনলাইন নিউজ ডেস্ক।। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারাদেশ। এতে রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফিসহ ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে
শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো সারাদেশ
ব্রেকিং নিউজ।। শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো সারাদেশ। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জসহ দেশের প্রায় সকল স্থানে এ ভয়াবহ ভুমিকম্প অনুভুত হয়। হতাহতের শঙ্কা থাকলেও এখনো কোনো বড় ধরনের সংবাদ পাওয়া যায়নি..! বিস্তারিত
মালয়েশিয়ায় ফের ১৭৪ বাংলাদেশি নাগরিক আটক
বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৬৮ বিদেশিকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত আন্তর্জাতিক নিউজ ডেস্ক।। মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযান ‘অপ গেমপুর’-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৬৮ বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন ১৭৪ জন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অভিবাসন বিভাগের
তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা মারা গেছেন
অনলাইন ডেস্ক।। সাবেক বাণিজ্যমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ মারা গেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন তিনি। রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন। আনোয়ারা আহমেদ দীর্ঘদিন ধরে কিডনি জনিত জটিল রোগে
আজ সশস্ত্র বাহিনী দিবস
অনলাইন নিউজ ডেস্ক।। সশস্ত্র বাহিনী দিবস আজ। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর ক্রমোন্নতি এবং মহান
ভোটের অধিকার ফিরে পেয়ে মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব: গণসংযোগে মাসুদুজ্জামান
বিশেষ প্রতিবেদক।। দেশের জনসাধারণ ভোটের অধিকার ফিরে পেয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর ২নং রেলগেট থেকে শুরু করে ১নং রেলগেট, ঐতিহ্যবাহী বোসকেবিন, টানবাজার ও মিনাবাজার এলাকায় ৩১ দফা কর্মসূচির
বিএনপি নেতা মুকুলের বাসায় বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান
স্টাফ করেসপন্ডেন্ট।। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, নারায়ণগঞ্জ শহর এবং বন্দর উপজেলা এক মায়ের দুই সন্তান। এদুটোকে কখনোই আলাদা করে দেখা যাবে না। তিনি বলেন, বন্দর উপজেলায়বাসীর যৌক্তিক সকল চাহিদা ও দাবি-দাওয়ার পাশে তিনি সবসময় থাকবেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সদ্য দলে ফেরা নারায়ণগঞ্জ মহানগরের
নারায়ণগঞ্জে রমজান হত্যারসহ একাধিক মামলার অন্যতম আসামি লিমন গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জ শহরের জিমখানা সংলগ্ন লেক থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. লিমন হোসেনকে আটক করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন জিমখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মামালার এজাহার সূত্রে জানা যায়, নিহত রমজান (২৩) ৪/৫ বছর আগে বিবাহ
কুষ্টিয়ায় আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষক
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটা, মাড়াই আর পরিবহনে ব্যস্ত সবাই। শুরু হয়েছে অগ্রহায়ণ মাস। এ মাসে দেশের দিগন্তজোড়া মাঠের কাঁচা-পাকা ধানের সঙ্গে দৃঢ় হয় কৃষক-কৃষাণীর হৃদয়ের বন্ধন। মাঠের পর মাঠের পাকা সোনালী ধানের চেহারা দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে কৃষক পরিবার। একইসঙ্গে ধানের সোনালী শীষ দেখে



































































































