সর্বশেষ:-
কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
স্টাফ করেসপন্ডেন্ট।। নারায়ণগঞ্জে তিন সার্কেলের ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না থাকা এবং অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি নগরীর খানপুরস্থ ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হাজির ও হাজির
নারায়ণগঞ্জে থানা হাজতে ’জয় বাংলা’ স্লোগানের ভিডিও রেকর্ড, ২ পুলিশ প্রত্যাহার
ফাইল ছবি বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা হাজতে গ্রেপ্তার হওয় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তা মোবাইলে ভিডিও করে ফেসবুকে ছড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ’লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
আদালতে নেওয়ার সময় থানা প্রাঙ্গণে স্লোগান দেওয়া হয়। ছবি: সংগৃহীত অনলাইন ডিজিটাল ডেস্ক।। গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আদালতে নেওয়ার সময় থানা প্রাঙ্গণে স্লোগান দেওয়ায় ওই নেতার পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে আসামিকে প্রিজন ভ্যানে তোলার সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘জয়
রাজধানীতে হঠাৎ সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ-৩
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত অনলাইন ডিজিটাল ডেস্ক।। রাজধানী ঢাকার গোন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গোন্ডারিয়ার একটি অফিসের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। গুলিবিদ্ধরা হলেন—চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮)
রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ-২
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান (৪৫) ও একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ (১৮)। তাদের
কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ২’শ লিটার দেশীয় মদসহ আটক-১
ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফে ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সাবরাংয়ের একটি দল ওই এলাকায় বিশেষ
টেকনাফে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাকের আহম্মদ গ্রেপ্তার
ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাকের আহম্মদ (৪৫)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া জমজম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল
নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান
স্টাফ রিপোর্টার।। নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার(এসপি) মো. হাবিবুর রহমানকে হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি মাদারীপুরের এসপি দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি ২৪তম বিসিএসের কর্মকর্তা। রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। পুলিশ
নারায়ণগঞ্জসহ ৩ জেলায় নতুন এসপি
অনলাইন ডিজিটাল ডেস্ক।। দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার(এসপি) হিসেবে তিনজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ছয়জন কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিন প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়ন করা হয়। রাষ্ট্রপতি আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। মাদারীপুরের পুলিশ সুপার(এসপি)
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা, দুমড়েমুচড়ে গেছে গাড়ি
অনলাইন ডিজিটাল ডেস্ক।। নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনাকবলিত হওয়ার কথা জানান তিনি। তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের চিত্রধারণ শেষ করে প্রাইভেট কারযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন অভিনেত্রীসহ তার টিমের সদস্যরা। পথিমধ্যে

























































































