Deprecated: Required parameter $id_or_email follows optional parameter $avatar in /home/samakal1/public_html/wp-content/themes/newspaper-pro/lib/metabox/user-function.php on line 55 Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/samakal1/public_html/wp-content/themes/newspaper-pro/lib/metabox/user-function.php:55) in /home/samakal1/public_html/wp-includes/feed-rss2.php on line 8 জাতীয় Archives - Daily Samakalin Kagoj https://samakalinkagoj.com/category/national/ চেতনায় অবিরাম বাংলার মুখ.. Wed, 17 Jun 2026 05:06:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 ফুটবলের ছন্দের যাদুকর নেইমারকে নিয়ে স্বস্তির বার্তা দিলো ব্রাজিল https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87/ https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87/#respond Wed, 17 Jun 2026 05:00:28 +0000 https://samakalinkagoj.com/?p=22334 নেইমার জুনিয়র। ফাইল ছবি।   ডিজিটাল স্পোর্টস ডেস্ক।।       বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ব্রাজিল। দলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র ইনজুরির কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে না পারায় উদ্বেগে ছিল সমর্থক ও দলীয় কর্মকর্তারা। তবে সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। পুনরায় অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের বাইরে […]

The post ফুটবলের ছন্দের যাদুকর নেইমারকে নিয়ে স্বস্তির বার্তা দিলো ব্রাজিল appeared first on Daily Samakalin Kagoj.

]]>

 

ডিজিটাল স্পোর্টস ডেস্ক।।

 

 

 

বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ব্রাজিল। দলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র ইনজুরির কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে না পারায় উদ্বেগে ছিল সমর্থক ও দলীয় কর্মকর্তারা। তবে সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। পুনরায় অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।

মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের বাইরে দলের বেস ক্যাম্পে চোট পাওয়ার পর প্রথমবারের মতো বল পায়ে মাঠে দেখা গেছে তাকে।

জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

গত মে মাসে সান্তোসের হয়ে একটি ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের কাফে দ্বিতীয় মাত্রার মাংসপেশির টান লাগে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ দলে রাখলেও প্রথম ম্যাচে কোনো ঝুঁকি নিতে চাননি।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দলের অনুশীলন ক্যাম্পে নেইমারকে হালকা দৌড়, ফিটনেস অনুশীলন এবং বল নিয়ে কাজ করতে দেখা গেছে। যদিও তিনি এখনো দলের পূর্ণাঙ্গ কৌশলগত অনুশীলনে অংশ নেননি, তবুও তার মাঠে ফেরার খবর ব্রাজিল শিবিরের জন্য বড় স্বস্তির বার্তা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের চিকিৎসক দল তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে। ধীরে ধীরে তাকে ম্যাচ খেলার উপযোগী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে তাড়াহুড়ো করে মাঠে নামিয়ে নতুন কোনো ঝুঁকি তৈরি না হয়।

গ্রুপ পর্বে ব্রাজিলের সামনে এখনো হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে শেষ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেইমারকে মাঠে দেখা যেতে পারে। তবে দলীয় ব্যবস্থাপনার মূল লক্ষ্য তাকে নকআউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলা।

নেইমারের অনুশীলনে ফেরার খবর প্রকাশের পর ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। কারণ, মাঠে ফিরলে তার অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং আক্রমণভাগে নেতৃত্ব দলের শিরোপা জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

আগামী শুক্রবার ফিলাডেলফিয়াতে গ্রুপ ‘সি’ এর দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করায় এই ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী, এই ম্যাচে নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে চান না কোচ আনচেলত্তি। ফলে হাইতির বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বেঞ্চে বসেই সতীর্থদের গলা ফাটাবেন তিনি।

The post ফুটবলের ছন্দের যাদুকর নেইমারকে নিয়ে স্বস্তির বার্তা দিলো ব্রাজিল appeared first on Daily Samakalin Kagoj.

]]>
https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87/feed/ 0
রোনালদোর পর পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির https://samakalinkagoj.com/2026/06/22328/ https://samakalinkagoj.com/2026/06/22328/#respond Wed, 17 Jun 2026 04:24:25 +0000 https://samakalinkagoj.com/?p=22328 আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত ডিজিটাল স্পোর্টস ডেস্ক।।   আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ম্যাচের ১৬তম মিনিটে গোল করে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে ম্যাচের শুরুর একাদশে নামার মধ্য দিয়েই ইতিহাসের প্রথম ফুটবলার […]

The post রোনালদোর পর পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির appeared first on Daily Samakalin Kagoj.

]]>

ডিজিটাল স্পোর্টস ডেস্ক।।

 

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ম্যাচের ১৬তম মিনিটে গোল করে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে ম্যাচের শুরুর একাদশে নামার মধ্য দিয়েই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েন ৩৮ বছর বয়সী মেসি।

এরপর ১৬তম মিনিটে আলজেরিয়ার জালে বল জড়িয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ এই পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন মেসি। কেবল ২০১০ বিশ্বকাপে গোলের দেখা পাননি তিনি।বিশ্বকাপের পাঁচটি ভিন্ন আসরে গোল করার কীর্তি এর আগে গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই তালিকায় যোগ হলো মেসির নামও।

এদিকে, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্য দিয়ে রোনালদো ও কুয়েতের বাদের আল-মুতাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলা তৃতীয় ফুটবলার হলেন তিনি।

The post রোনালদোর পর পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির appeared first on Daily Samakalin Kagoj.

]]>
https://samakalinkagoj.com/2026/06/22328/feed/ 0
মেসির দুর্দন্ত হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বজয়ের অভিযান শুরু আর্জেন্টিনার https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/ https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/#respond Wed, 17 Jun 2026 04:18:00 +0000 https://samakalinkagoj.com/?p=22325 ডিজিটাল স্পোর্টস ডেস্ক।। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই রাজকীয় মেজাজে ধরা দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে তার চোখধাঁধানো হ্যাটট্রিকে ৩-০ গোলের বড় জয় দিয়ে বিশ্বজয়ের অভিযান শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ের পথে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর এক অনন্য বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টা […]

The post মেসির দুর্দন্ত হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বজয়ের অভিযান শুরু আর্জেন্টিনার appeared first on Daily Samakalin Kagoj.

]]>

ডিজিটাল স্পোর্টস ডেস্ক।।

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই রাজকীয় মেজাজে ধরা দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে তার চোখধাঁধানো হ্যাটট্রিকে ৩-০ গোলের বড় জয় দিয়ে বিশ্বজয়ের অভিযান শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ের পথে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর এক অনন্য বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি।

বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টা ২ মিনিটে শুরু হয় গ্রুপ ‘জে’-এর এই ম্যাচ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা আর্জেন্টিনা ১৭ মিনিটেই গোলের দেখা পায়। রদ্রিগো ডি পলের দুর্দান্ত পাস থেকে বল জালে জড়ান মেসি। এরপর ম্যাচের ৬০ ও ৭৬ মিনিটে আরও দুটি গোল করে ক্যারিয়ারের আরেকটি দারুণ হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৭৬ মিনিটের গোলটিতে অ্যাসিস্ট করেন নিকোলাস গঞ্জালেজ।

এই গোলগুলোর মধ্য দিয়ে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার বিরল নজির গড়লেন মেসি। এতদিন এই রেকর্ডটি এককভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে ছিল। এর আগে মেসি ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছিলেন। ২০১০ আসরে গোল না পেলেও ২০২৬ বিশ্বকাপে গোল করে তিনি রোনালদোর পাশে নিজের নাম লেখালেন।

রেকর্ডের দিনে মেসি আরও একটি বড় মাইলফলক স্পর্শ করেছেন। আলজেরিয়ার বিপক্ষে এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের এলিট ক্লাবে প্রবেশ করলেন তিনি। পাশাপাশি ১০ নম্বর জার্সি গায়ে ৫টি বিশ্বকাপে খেলে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন এই ‘ফুটবলের জাদুকর’।

ম্যাচের ৮০ মিনিটে হ্যাটট্রিক হিরো মেসিকে তুলে নিয়ে নিকো পাজকে মাঠে নামান কোচ স্কালোনি। মাঠ ছাড়ার সময় গ্যালারিভর্তি দর্শক দাঁড়িয়ে এই মহাতারকাকে অভিবাদন জানান। এই জয়ের ফলে ৩ পয়েন্ট ও ৩ গোল ব্যবধান নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা।

The post মেসির দুর্দন্ত হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বজয়ের অভিযান শুরু আর্জেন্টিনার appeared first on Daily Samakalin Kagoj.

]]>
https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/feed/ 0
এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপে ফ্রান্সের শুভসূচনা https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc/ https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc/#respond Wed, 17 Jun 2026 04:12:10 +0000 https://samakalinkagoj.com/?p=22322 ডিজিটাল স্পোর্টস ডেস্ক।। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফরাসিরা। বুধবার (১৭ জুন) গ্রুপ ‘আই’-এর এই উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ইউরোপ ও আফ্রিকার দুই পরাশক্তি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে শুরু হয় গোলের লড়াই। […]

The post এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপে ফ্রান্সের শুভসূচনা appeared first on Daily Samakalin Kagoj.

]]>

ডিজিটাল স্পোর্টস ডেস্ক।।

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফরাসিরা।

বুধবার (১৭ জুন) গ্রুপ ‘আই’-এর এই উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ইউরোপ ও আফ্রিকার দুই পরাশক্তি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে শুরু হয় গোলের লড়াই। ম্যাচের ৬১ মিনিটে একটি পেনাল্টি পেলেও ভিএআর (VAR) রিভিউতে তা বাতিল হয়ে যায়। তবে সেই হতাশা কাটিয়ে উঠতে বেশি সময় নেয়নি ফ্রান্স। ৬৬ মিনিটে মাইকেল অলিসের অ্যাসিস্ট থেকে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন এমবাপ্পে।

ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা ব্র্যাডলি বারকোলা। আদ্রিয়েন রাবিয়টের পাস থেকে গোলটি করেন তিনি। খেলা যখন শেষ মুহূর্তের দিকে, তখন নাটকীয়তা আরও বাড়ে। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে (৯০+৪) ইব্রাহিম এমবায়ে গোল করে সেনেগালকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। কিন্তু ঠিক তার পরের মিনিটেই (৯০+৫) নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে সেনেগালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপ্পে।

পুরো ম্যাচে ৫৪ শতাংশ সময় বল দখলে রেখেছিল ফ্রান্স। তারা মোট ১১টি শট নেয়, যার মধ্যে ৮টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে সেনেগাল ৬টি শট নিলেও মাত্র ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। এই জয়ের ফলে গ্রুপ ‘আই’-এর পয়েন্ট টেবিলে নরওয়ের ঠিক পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফ্রান্স। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ৪-১ ব্যবধানে ইরাককে হারানো নরওয়ে রয়েছে শীর্ষে।নিজেদের পরবর্তী ম্যাচে ফ্রান্স মুখোমুখি হবে ইরাকের এবং সেনেগালের প্রতিপক্ষ নরওয়ে।

The post এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপে ফ্রান্সের শুভসূচনা appeared first on Daily Samakalin Kagoj.

]]>
https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc/feed/ 0
ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো পদ্মা-রেলসেতু সংযোগ পিলারের নিচ থেকে মাটি কাটা https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/ https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/#respond Tue, 16 Jun 2026 04:59:05 +0000 https://samakalinkagoj.com/?p=22307   ➤ পদ্মা-রেলসেতু সংযোগ পিলারের নিচ থেকে মাটিকাটার ঘটনায় দেশজুড়ে ➤ রেলওয়ে ও পদ্মা-রেলসেতু কর্তৃপক্ষের পরস্পরবিরোধী বক্তব্য রহস্যজনক..! ফতুল্লার আলীগঞ্জে পদ্মা-রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ায় সৃষ্টি গর্তের ছবি; নারায়ণগঞ্জ সদর উপজেলাস্থ ফতুল্লার আলীগঞ্জ পয়েন্টে পদ্মা-রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে, পিলারগুলোর নিচ থেকে মাটি কাটার […]

The post ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো পদ্মা-রেলসেতু সংযোগ পিলারের নিচ থেকে মাটি কাটা appeared first on Daily Samakalin Kagoj.

]]>

পদ্মা-রেলসেতু সংযোগ পিলারের নিচ থেকে মাটিকাটার ঘটনায় দেশজুড়ে

➤ রেলওয়ে ও পদ্মা-রেলসেতু কর্তৃপক্ষের পরস্পরবিরোধী বক্তব্য রহস্যজনক..!

নারায়ণগঞ্জ সদর উপজেলাস্থ ফতুল্লার আলীগঞ্জ পয়েন্টে পদ্মা-রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এদিকে, পিলারগুলোর নিচ থেকে মাটি কাটার ফলে সেতুটি হুমকির মধ্যে পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে এবং পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কর্মকর্তাদের চাঞ্চল্যকর পরস্পরবিরোধী বক্তব্যে ধূম্রজাল তৈরি হয়েছে।

অপরদিকে, দুই পক্ষের দুই ধরনের বিপরীতমূখী বক্তব্যে স্পষ্ট যে তাদের মধ্যে প্রকল্পের তথ্যের ব্যাপারে যথেষ্ট সমন্বয়হীনতা রয়েছে ।

এ ঘটনায় স্থানীয়রা জানান, মাটি কাটার জন্য অনুমতি আছে মর্মে এমন একটি কাগজ দেখিয়ে পিলারের গোড়ার মাটি ইটভাটায় বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী একটি কূচর্কীমহল মহল।

এ বিষয়ে ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, সদর ইউএনও’র নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেতুটি রেলওয়ের হলেও প্রকল্পটির দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। যারা মাটি কেটে নিচ্ছে তারা জানিয়েছে, প্রকল্পের নির্মাণকারী সংস্থা চায়না কোম্পানির থেকে মাটি কাটার ওয়ার্ক অর্ডার পেয়েছেন তারা। এটি এই প্রকল্পের কাজেরই অংশ।

যেহেতু এটি নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে তাই আপাতত মাটি কাটার কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, যারা মাটি কাটছেন তাদের নাকি অনুমতি আছে । তবে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, বাংলাদেশ রেলওয়ে কখনো এমন মাটি কাটার অনুমোদন দেয় না।তিনি স্পষ্ট জানিয়েছেন রেলওয়ে এমন কোনো কাজের অনুমতি দেয়নি।

পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের উপপরিচালক আমিনুল করিম বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর সংযোগ পয়েন্ট পিলারের নিচ থেকে মাটি কাটা হচ্ছে। পিলার নম্বর ৭৬ থেকে ৯০ পর্যন্ত প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্যের এই জায়গাটি আগে জলাশয় ছিল। চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি কন্ট্রাক্টর মাটি বা বালু দিয়ে স্থানটি ভরাট করে ভায়াডাক্ট নির্মাণকাজ শেষ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঐ অঞ্চলে আগের মতো জলাশয় খনন করা হচ্ছিল বলে তিনি জানিয়েছেন।

এদিকে এমন অস্পষ্ট বিপরীতমূখী বক্তব্য দেশজুড়ে তোলপাড়সহ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

 

The post ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো পদ্মা-রেলসেতু সংযোগ পিলারের নিচ থেকে মাটি কাটা appeared first on Daily Samakalin Kagoj.

]]>
https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
নারায়ণগঞ্জে ৬০ শিক্ষা প্রতিষ্ঠানের ৬’শ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসবের উদ্বোধন https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%ac%e0%a7%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa/ https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%ac%e0%a7%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa/#respond Mon, 15 Jun 2026 18:23:16 +0000 https://samakalinkagoj.com/?p=22301   বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাধারার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিতর্ক উৎসব ও প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন […]

The post নারায়ণগঞ্জে ৬০ শিক্ষা প্রতিষ্ঠানের ৬’শ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসবের উদ্বোধন appeared first on Daily Samakalin Kagoj.

]]>

 

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাধারার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিতর্ক উৎসব ও প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, এটি শুধু একটি বিতর্ক প্রতিযোগিতা নয়; বরং পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ বিকাশসহ নানা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সামনে রেখে আয়োজন করা হয়েছে। যুক্তিনির্ভর সমাজ গড়ে তুলতে বিতর্কের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিতর্ক শুনলে অনেক সময় মনে হয় শুধু তর্ক-বিতর্ক হবে। কিন্তু একটি সমাজ বিকশিত হয় যুক্তির মাধ্যমে। যেখানে দ্বন্দ্বের সৃষ্টি হয়, সেখানে বিতর্কের প্রয়োজন হয়। সেই বিতর্কের মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। যে সমাজে তর্ক, বিতর্ক ও মতের ভিন্নতা নেই, সেটি স্থবির সমাজে পরিণত হয়।”

তিনি আরও বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা ভিন্ন মতকে গ্রহণ করার মানসিকতা অর্জন করে এবং যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত হয়ে ওঠে। দীর্ঘদিন বিতর্কচর্চা কমে যাওয়ার ফলে প্রশ্ন করার সংস্কৃতিও দুর্বল হয়ে পড়েছিল। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের জন্য নতুন করে চর্চার ক্ষেত্র তৈরি করবে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জ জেলা একটি শিল্পন্নোত এলাকা হওয়ায় এবারের বিতর্কের বিষয়বস্তু রাখা হয়েছে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাবকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সম্ভাব্য সমাধানের পথ খুঁজে বের করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

বিতর্ক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক বিকাশে জেলায় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য সেমিনার, সপ্তাহে একদিন বিদ্যালয়ে ইংরেজিতে কথা বলার সুযোগ, পাঠ্যবইয়ের পাশাপাশি বইপড়া প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতা।

ডিসি বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি সংসদীয় আসনের ৬০টি বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিতর্কে অংশগ্রহণকারীদের তথ্য ও যুক্তিনির্ভর হতে হবে এবং অল্প সময়ের মধ্যে পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপনের সক্ষমতা অর্জন করতে হবে। এই দক্ষতা বাস্তব জীবনেও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

জেলা প্রশাসক(ডিসি) আরও বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, যুক্তিনির্ভরতা এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উৎসবের প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টা থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপের কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের বিতর্কের মৌলিক কাঠামো ও কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ২৮টি এবং প্রাথমিক পর্যায়ের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে ৬০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং তাদের সহযোগিতায় রয়েছেন ৬০ জন শিক্ষক।আগামী ১৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ সময় নারায়ণগঞ্জ সদরের কমর আলী উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ ভবনে দুই ভেন্যুতে একযোগে বিতর্ক অনুষ্ঠিত হবে। মোট আটটি কক্ষে ৬০টি বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিতর্ক উৎসবের আয়োজনে সার্বিক সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অব বাংলাদেশ’। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার, একাত্তর টিভি, আরটিভি, বাংলাভিশন ও আমার দেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা রাজস্ব সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের দেবযানী কর, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন।

 

The post নারায়ণগঞ্জে ৬০ শিক্ষা প্রতিষ্ঠানের ৬’শ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসবের উদ্বোধন appeared first on Daily Samakalin Kagoj.

]]>
https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%ac%e0%a7%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa/feed/ 0
প্রথমার্ধে পুরো মাঠে ছন্নছাড়া ব্রাজিল, সুশৃঙ্খল মরক্কোর ১-১ গোলে সমতা https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d/ https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d/#respond Sun, 14 Jun 2026 05:29:59 +0000 https://samakalinkagoj.com/?p=22269 অনলাইন ডিজিটাল ডেস্ক।।   মেটলাইফ স্টেডিয়ামে টান টান উত্তেজনাকর প্রথমার্ধে ব্রাজিলকে পুরো চাপে রেখেছিল মরক্কো। বিরতির পরে ১-১ সমতায় থাকলেও মাঠের খেলায় আফ্রিকার প্রতিনিধিরাই ছিল বেশি গোছানো ও আত্মবিশ্বাসী। মরক্কোর মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন তরুণ বেনজামিন এল আইনুই। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে ব্রাজিলের রক্ষণে ভীতি ছড়ান তিনি। তার নেতৃত্বে মরক্কোর হাই-প্রেসিং ফুটবলের […]

The post প্রথমার্ধে পুরো মাঠে ছন্নছাড়া ব্রাজিল, সুশৃঙ্খল মরক্কোর ১-১ গোলে সমতা appeared first on Daily Samakalin Kagoj.

]]>

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

মেটলাইফ স্টেডিয়ামে টান টান উত্তেজনাকর প্রথমার্ধে ব্রাজিলকে পুরো চাপে রেখেছিল মরক্কো। বিরতির পরে ১-১ সমতায় থাকলেও মাঠের খেলায় আফ্রিকার প্রতিনিধিরাই ছিল বেশি গোছানো ও আত্মবিশ্বাসী।

মরক্কোর মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন তরুণ বেনজামিন এল আইনুই। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে ব্রাজিলের রক্ষণে ভীতি ছড়ান তিনি। তার নেতৃত্বে মরক্কোর হাই-প্রেসিং ফুটবলের সামনে কাসেমিরো-পাকেতারা দাঁড়াতেই পারেননি।

উইং প্লে-তে আশরাফ হাকিমির গতি ব্রাজিলের লেফট-ব্যাক দগলাস সান্তোসকে পুরো প্রথমার্ধে ব্যস্ত ও তটস্থ করে রেখেছিল। মরক্কোর ফরোয়ার্ডরা চমৎকার ওয়ান-টাচ ফুটবলে ব্রাজিলের বক্সে ফাটল ধরিয়েছেন এবং নিখুঁত ফিনিশিংয়ে গোল আদায় করেছেন।ম্যাচের ষষ্ঠ মিনিটে নিশ্চিত গোলের মুখ থেকে শরীর দিয়ে বল ব্লক করে ব্রাজিলকে বাঁচিয়েছিলেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। তবে মরক্কোর গোলের সময় মার্কিনিওস এবং আইবানেজের পজিশনিংয়ের বড় ভুল ছিল, যার খেসারত দিতে হয়েছে গোল খেয়ে।

মাঝমাঠের ক্রিয়েটিভিটির অভাব স্পষ্ট ছিল। প্রথাগত ১০ নম্বর বা নেইমারের অনুপস্থিতিতে কাসেমিরো ও লুকাস পাকেতা আক্রমণভাগে বলের জোগান দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ফলে ভিনিসিয়ূস নিজের সেরাটা দিতে পারেননি। এরপরও তার করা গোলটি ছিল চোখে পড়ার মতোই।

আক্রমণের নতুন বাজি ইগর থিয়াগো প্রথমার্ধে ব্রাজিলের সেরা সুযোগটি পেয়েছিলেন। সিক্স-ইয়ার্ড বক্সের মাথা থেকে তার নেওয়া দুর্বল হেডারটি মিস না হলে ব্রাজিল সমতায় ফিরতে পারত। প্রথমার্ধে এই বড় মিসটি তার পারফরম্যান্সকে ম্লান করে দিয়েছে।

The post প্রথমার্ধে পুরো মাঠে ছন্নছাড়া ব্রাজিল, সুশৃঙ্খল মরক্কোর ১-১ গোলে সমতা appeared first on Daily Samakalin Kagoj.

]]>
https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d/feed/ 0
১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ https://samakalinkagoj.com/2026/06/%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a/ https://samakalinkagoj.com/2026/06/%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a/#respond Sun, 14 Jun 2026 05:15:37 +0000 https://samakalinkagoj.com/?p=22265 আইসিইউ। ফাইল ছবি অনলাইন ডিজিটাল ডেস্ক।।   জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবলসহ এসব ইউনিটের কার্যক্রম রোববার (১৪ জুন) উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন উদ্যোগের ফলে সংশ্লিষ্ট জেলার […]

The post ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ appeared first on Daily Samakalin Kagoj.

]]>

 

জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবলসহ এসব ইউনিটের কার্যক্রম রোববার (১৪ জুন) উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন উদ্যোগের ফলে সংশ্লিষ্ট জেলার শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা নিজ এলাকাতেই উন্নতমানের সংকটাপন্ন চিকিৎসাসেবা পাবেন। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমবে।

যেসব হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে সেগুলো হলো—মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিটে পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি পরিচালনার জন্য প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলা পর্যায়ে আধুনিক সংকটাপন্ন চিকিৎসা সুবিধা সম্প্রসারণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি জরুরি পরিস্থিতি ও সম্ভাব্য মহামারি মোকাবিলায় সক্ষমতা বাড়বে।

ইআরপিপি প্রকল্পের লক্ষ্য হলো স্বাস্থ্যখাতে জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং মহামারিসহ বিভিন্ন দুর্যোগে প্রস্তুতি জোরদার করা। জেলা পর্যায়ে আইসিইউ চালু করা এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।

The post ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ appeared first on Daily Samakalin Kagoj.

]]>
https://samakalinkagoj.com/2026/06/%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a/feed/ 0
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a4%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97/ https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a4%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97/#respond Wed, 10 Jun 2026 17:55:15 +0000 https://samakalinkagoj.com/?p=22256 অনলাইন ডিজিটাল ডেস্ক।। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেলে বাংলাদেশ আই হসপিটালের পাশের একটি ভবনে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল নাগাদ আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার […]

The post ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন appeared first on Daily Samakalin Kagoj.

]]>

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১০ জুন) বিকেলে বাংলাদেশ আই হসপিটালের পাশের একটি ভবনে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল নাগাদ আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আক্রান্ত ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের আতঙ্কে ভবনের তৃতীয় তলার গ্লাস ভেঙে ভবনের সঙ্গে লাগানো একটি জরুরি সিঁড়ি বেয়ে কয়েকজন ব্যক্তিকে জীবনের ঝুঁকি নিয়ে নিচে নামতে দেখা যায়। ভবনটির ভেতরে আরও কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তারা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। ভবনটির চারপাশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় থানা পুলিশ।

The post ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন appeared first on Daily Samakalin Kagoj.

]]>
https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a4%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97/feed/ 0
বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের ভিসির দায়িত্বে মাসুদুজ্জামান https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0/ https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0/#respond Tue, 09 Jun 2026 18:15:43 +0000 https://samakalinkagoj.com/?p=22243 বিশেষ প্রতিবেদক।।     বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে নারায়ণগঞ্জের কৃতি সন্তান,  বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। মঙ্গলবার (৯ জুন) ২৪ জন বোর্ড পরিচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় স্ট্যান্ডিং কমিটিগুলোর দায়িত্ব চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিবি নবনিযুক্ত সভাপতি তামিম ইকবাল। এর আগে, […]

The post বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের ভিসির দায়িত্বে মাসুদুজ্জামান appeared first on Daily Samakalin Kagoj.

]]>

বিশেষ প্রতিবেদক।।

 

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে নারায়ণগঞ্জের কৃতি সন্তান,  বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান।

মঙ্গলবার (৯ জুন) ২৪ জন বোর্ড পরিচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় স্ট্যান্ডিং কমিটিগুলোর দায়িত্ব চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিবি নবনিযুক্ত সভাপতি তামিম ইকবাল।

এর আগে, রবিবার (৭ জুন) অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে ৭৪ ভোটের মধ্যে ৭০ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হন মাসুদুজ্জামান। তিনি ক্যাটাগরি–২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মাসুদুজ্জামান বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

The post বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের ভিসির দায়িত্বে মাসুদুজ্জামান appeared first on Daily Samakalin Kagoj.

]]>
https://samakalinkagoj.com/2026/06/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0