সর্বশেষ:-
সারাদেশে ১ মাসের জন্য অবকাশে নিম্ন আদালত
মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অবকাশ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত.! অনলাইন নিউজ ডেস্ক।। সারা দেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে ডিসেম্বর মাসের বাৎসরিক অবকাশ শুরু হয়েছে। সারাদেশের মত ঢাকার নিম্ন
বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক।। বাংলা ভাষা ও সাহিত্যের সুসংহত গবেষণা, অনুশীলন ও বিকাশের জন্য প্রতিষ্ঠিত জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি আজ পালন করছে তাদের গৌরবময় পথচলার ৭০ বছর। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর যাত্রা শুরুর পর থেকে একাডেমি ভাষা সংগ্রামের চেতনা, দেশজ কৃষ্টি ও সমকালীন সৃজনধারাকে ভিত্তি করে বাঙালির মননচর্চার প্রধান অঙ্গন হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী
রায়পুরায় জুয়েলারি ব্যবসায়ীকে গু*লি করে হ*ত্যা করেছে দুর্বৃত্তরা
নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার নামে জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত প্রাণতোষ কর্মকার (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে ও স্থানীয় নতুন বাজারের জুয়েলারী ব্যবসায়ী।
শতকোটি ঘনফুট গ্যাস মজুদ মৌলভীবাজারে
মৌলভীবাজার প্রতিনিধি: চায়ের রাজ্যে এবার শতকোটি ঘনফুট গ্যাস মজুত রয়েছে খনিজ সম্পদে ভরপুর মৌলভীবাজারে। দেশে মোট ৩০ ট্রিলিয়ন ঘনফুটের মধ্যে ২০ ট্রিলিয়ন অর্থাৎ ১০০ কোটি ঘনফুট শুধু মৌলভীবাজারের গ্যাস ফিল্ডে মজুদ রয়েছে। বাংলাদেশ তেল, গ্যাস,খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সর্বশেষ ২০২৪ সালের ১লা জুলাইয়ের হিসেবে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ
খালেদা জিয়া’র সুস্থতা কামনায় তারেক জিয়া পরিষদ না’গঞ্জ মহানগরের দোয়া অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ এশা নগরীর ডিআইটি বিএনপি অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক
উখিয়ায় বস্তাবন্দী নারীর লাশ উদ্ধার; মামলার মূল আসামি স্বামী জসিম উদ্দিন গ্রেপ্তার
ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি।। কক্সবাজারের উখিয়া উপজেলার তচ্ছাখালী খাল থেকে বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় মূল আসামি মৃত রহিমা আক্তারের স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ এর আভিযানিক দল। সোমবার রাতে চট্টগ্রামের বোয়ালখালী থানার পূর্ব গোমদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানটিতে র্যাব-৭ এবং স্থানীয় সোর্স সহযোগিতা করে। গত ১৩ নভেম্বর উখিয়ার হলদিয়াপালং
গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ধর্ষণের শিকার মাদ্রাসার ছাত্রী
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় নির্জন ধানখেতে এক মাদরাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের অনাকাঙ্ক্ষিত প্রেম ও কুপ্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ক্ষিপ্ত এক যুবকের পরিকল্পিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার তথ্য অনুযায়ী, সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আব্দুল মাজেদ মিয়া (২২) দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের
আবারও মধ্যরাতে ঢাকাসহ ৪ বিভাগে ৪.৯ মাত্রার ভূমিকম্প
অনলাইন নিউজ ডেস্ক।। মধ্যরাতে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১২ টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতে ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল মিয়ানমারের ফালামে।
সেন্ট মার্টিনমুখী জাহাজ আবারও সমুদ্রে
ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।। সাগরের হাওয়ায় আবার ভেসে উঠেছে সেন্ট মার্টিন যাত্রার ডাক। টানা বিরতির পর আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজের চাকা ঘুরতে শুরু করেছে। পাশাপাশি দুই মাসের জন্য মিলেছে রাত কাটানোর অনুমতিও। দ্বীপের ভেতরটায় এখন এক আলাদা কোলাহল—দোকানে দোকানে রংতুলির ছোঁয়া, রিসোর্টে বাঁশ–ছনের গন্ধ, আর সারাবছর পর্যটকশূন্য পড়ে থাকা জায়গাগুলো
আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার
ফাইল ছবি অনলাইন নিউজ ডেস্ক।। আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার(১ ডিসেম্বর) এসব উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সারাদেশে আটটি বিভাগে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ইউএনওদের নিয়োগ



































































































