সর্বশেষ:-
আজ থেকে শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি
অনলাইন নিউজ ডেস্ক।। আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। কেউ আগে টিকা পেয়ে থাকলেও ক্যাম্পেইনে ফের টিকা নিতে পারবে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, অসুস্থ শিশুকে হামের টিকা দেয়া হবে না।
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কোচিং সেন্টার আইনের আওতায় আসবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক।। দেশজুড়ে অনিয়ন্ত্রিতভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে পাবলিক পরীক্ষায় নকল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা
দেশে জ্বালানি সাশ্রয়: আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সূচি
জরুরি পরিষেবা নতুন সময়সূচির আওতার বাইরে থাকবে..! অনলাইন নিউজ ডেস্ক।। ইরান যুদ্ধের ভিন্ন বাস্তবায়তায় জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচিতে অফিস শুরু হচ্ছে আজ রোববার। এদিন থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।একই সঙ্গে ব্যাংক ও পুঁজিবাজারের নতুন
নারায়ণগঞ্জে বন্ধ পোশাক কারখানায় নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে মো. জসীম উদ্দীন (৪২) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে সানারপাড় কান্দাপাড়া এলাকার ‘টিএফ ফ্যাশন’ নামের কারখানাটি থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক জসীম কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবদু মিয়ার ছেলে। তিনি ওই কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত
নারায়ণগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-২
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১০২৩ বোতল ফেনসিডিল, ২৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। একইদিন পৃথক অভিযানে রূপগঞ্জ থেকে পিস্তলের ম্যাগাজিনসহ গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) ভোর ৪টা ৩০ মিনিটে সোনারগাঁ থানাধীন চেঙ্গাইল এলাকায় অভিযান চালায়। এসময় ১০২৩ বোতল ফেনসিডিল,
সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত-৯৪৭
অনলাইন নিউজ ডেস্ক।। সারদেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক এবং ভয়ংকর রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন। শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন ও সর্বশেষ তথ্যে এই ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ১৯ দিনে দেশে
নারায়ণগঞ্জে চৌদ্দ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-২
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান দুই আসামি রিফাত ও রোমানকে আটক করেছে র্যাব-১১। শুক্রবার (৩রা এপ্রিল) সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর মাজার রোড এলাকা থেকে প্রধান ২আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলো, মোঃ রিফাত (২১), কদম রসুলের রসুলবাগ এলাকার গাজী মিয়ার ছেলে এবং অপর
কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আফরান কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আল আমিনের ছেলে। শিশুটির বাবা আল আমিন বলেন, ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা
কুমিল্লায় দুই সাংবাদিককে হাতকড়া পরানো সেই এসিল্যান্ডকে প্রত্যাহার
অনলাইন নিউজ ডেস্ক।। কুমিল্লায় ভিডিও করায় মোবাইল ফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর ঘটনায় জেলার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১ এপ্রিল) দুপুরে দুই সাংবাদিকদের হাতকড়া পরিয়ে
অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
অনলাইন নিউজ ডেস্ক.।। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায় সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এছাড়া, আগামী রোববার



































































































