সর্বশেষ:-
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক ১৬৪২৯ মামলা প্রত্যাহার হচ্ছে
সংগৃহীত ছবি; অনলাইন নিউজ ডেস্ক।। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা রাত ৮টা ১৩ মিনিটে অন্তর্বর্তী সরকারের ভেরিফাই ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশে
তিস্তার নামেই সেতু চায় স্থানীয়রা, ‘মাওলানা ভাসানী’ নামে আপত্তি
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম সেতুটির নামকরণ নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ১,৪৯০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চললেও সরকারি নামকরণের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে স্থানীয়রা। সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার পর সরকারিভাবে এর নামকরণ করা হয়েছে ‘মওলানা ভাসানী সেতু, গাইবান্ধা’।
পাথরকাণ্ডে ডিসির ওএসডির পর, কোম্পানীগঞ্জের ইউএনও বদলি
অনলাইন নিউজ ডেস্ক।। সিলেটের আলোচিত পাথরকাণ্ডে দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের পর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সিলেটের বিভাগীয় কমিশনার খান মুহাম্মদ রেজা উন নবী স্বাক্ষরিত এক পত্রে তাকে বদলি করা হয়। একই সঙ্গে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে
পাথরকান্ডে সিলেটের ডিসি মাহবুব মুরাদকে ওএসডি
ছবি: সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক।। সিলেট জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। কোম্পানীগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় তাকে ওএসডি করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে তার স্থলাভিষিক্ত করা হয়েছে আলোচিত
রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত হোস্ট-টিচারদের কোটবাজারে অনশনে
ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।। উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফ অর্থায়নে কর্মরত ১২৫০ জন হোস্ট শিক্ষক-শিক্ষিকাকে বিনা কারণে এবং বিনা নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদে আবারও আন্দোলনে নেমেছেন তারা। উখিয়া উপজেলার কোট বজার নামক স্টেশনে দীর্ঘদিন ধরে অপেক্ষার পরও চাকরিতে পুনর্বহালের কোন ব্যবস্থা না হওয়ায় শিক্ষকেরা কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়ে রাস্তায় নেমে এসেছে। বিভিন্ন NGO সহ সব
সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি
অনলাইন নিউজ ডেস্ক।। সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বহুল আলোচিত র্যাবের সাবেক ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে এই পদে বদলি ও পদায়ন করা হয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালীন সারওয়ার আলম ভেজালবিরোধী, মাদকবিরোধী এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের মতো তিন শতাধিক সফল অভিযান পরিচালনা করে
বহুল প্রতিক্ষীত খানপুর হাসপাতালের ১৫তলা ভবনে চিকিৎসা কার্যক্রম শুরু
বিশেষ প্রতিবেদক।। বহুল প্রতিক্ষীত নারায়ণগঞ্জের সবচেয়ে বড় হাসপাতাল খানপুরে নির্মাণাধীন ১৫তলা ভবনের ৪ তলা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার (১৭ আগস্ট) সকালে বহি:র্বিভাগের সেবা নিতে আসা রোগীদের জন্য ভবনটি এই প্রথম উন্মুক্ত করা হয়। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক স্বাস্থ্য) ডা. মো. আবুল বাসার জানান, পুরনো ভবনের টিকিট কাউন্টারে অতিরিক্ত
বেসরকারি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীনকে গ্রেপ্তার
অনলাইন নিউজ ডেস্ক।। বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজু
মৌলভীবাজারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ই আগস্ট) জুম্মার নামাজের পর জেলা বিএনপি’র আয়োজনে শহরের হযরত শাহ্ মোস্তফা দরগা মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম
পূর্ব সুন্দরবনে একমাসে ৭০ জেলে আটক, ফাঁদসহ ১৪৮টি ট্রলার জব্দ
মোঃ কামরুল ইসলাম টিটু,শরনখোলা(বাগেরহাট) প্রতিনিধি।। পূর্ব সুন্দরবনে জুলাই মাসে (নিষেধাজ্ঞার সময়) বনরক্ষীদের অভিযানে ৭০ জন আটক হয়েছেন। এ সময়ে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ ও ১৪৮টি ট্রলার। আটক ব্যক্তিদের বন অপরাধের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য সম্পদের প্রজনন বৃদ্ধির



































































































