সর্বশেষ:-
কুষ্টিয়ার দৌলতপুরে চিচিঙ্গা চাষে বাজিমাত
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরুড়া গ্রামের কৃষক এনামুল হক মাচা পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের চিচিঙ্গা চাষ করে ভালো লাভ করছেন। পুষ্টিগুণসমৃদ্ধ এই সবজি নিজের জেলায় চাহিদা পূরণ ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। ভালো ফলন ও বাজারদর পেয়ে তিনি খুশি। পৌনে ২ বিঘা জমিতে মাচা তৈরি করে মালচিং পদ্ধতি ও
কুষ্টিয়ায় আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষক
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটা, মাড়াই আর পরিবহনে ব্যস্ত সবাই। শুরু হয়েছে অগ্রহায়ণ মাস। এ মাসে দেশের দিগন্তজোড়া মাঠের কাঁচা-পাকা ধানের সঙ্গে দৃঢ় হয় কৃষক-কৃষাণীর হৃদয়ের বন্ধন। মাঠের পর মাঠের পাকা সোনালী ধানের চেহারা দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে কৃষক পরিবার। একইসঙ্গে ধানের সোনালী শীষ দেখে
কুষ্টিয়ায় চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার-৩
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ার দৌলতপুরে চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) ভোরে নিজ নিজ বাড়ির সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার পাকুড়িয়া এলাকার ফজলুল হকের দুই ছেলে শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও মাদক ব্যবসায়ী টোকেন (৩৭), বিল্লাল হোসেন বিলা (৪৩) এবং
কুষ্টিয়া-২ আসন শহিদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মানববন্ধন
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া-২ (ভেড়ামারা – মিরপুর ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলামের সমর্থকেরা। তাঁরা শহিদুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে গত দুই সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে কুষ্টিয়া ত্রিমোহনী থেকে বহলবাড়ীয়া সেন্টার পর্যন্ত কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের প্রায় ৭ কিলোমিটারে
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিক নিহত
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নওপাড়া ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন মিরপুর পৌরসভার যোগিপোল এলাকার নান্নু বিশ্বাসের স্ত্রী লতিফা বেগম (৬৫) এবং পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সাবু মিয়ার স্ত্রী বিউটি বেগম (৪০)।
কুষ্টিয়ায় শহিদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে আজ সোমবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ করেন সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলামের সমর্থকেরা। এ সময় তিনি ছাদখোলা গাড়িতে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলামের সমর্থকেরা। তাঁরা শহিদুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে এক
মোংলার পশুর নদীতে ইঞ্জিন চালিত বোট উল্টে আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ
বাগেরহাট, শরনখোলা প্রতিনিধি।। বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী একটি বোট উল্টে আমেরিকা প্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে বনবিভাগ ও স্থানীয় লোকজন। সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’তে পরিবারসহ রাত্রিযাপন
দেশের ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে মধ্যরাতে প্রজ্ঞাপন জারি
অনলাইন নিউজ ডেস্ক।। দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি
কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ার দৌলতপুরে এক গৃহবধূ ও তার আড়াই বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগরের বাসিন্দা। গৃহবধূর নাম রেশমা খাতুন (২৫) ও তার মেয়ের নাম লামিয়া খাতুন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তাদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। রেশমা খাতুন সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী। লামিয়া
কুষ্টিয়ার রেলসেতুর নিচ থেকে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালীতে এক বৃদ্ধের গলাকাটা দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ধারণা করা হচ্ছে নকশী কাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে। মঙ্গলবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার লোহার সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মৃত ওই ব্যক্তি (পুরুষ) নাম-পরিচয় এখনো



































































































