সর্বশেষ:-
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলার আসামি সুমন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার।। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন হত্যা মামলার ২নং আসামি সুমনকে র্যাব-১১ ও পুলিশ যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১ এর কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ। নিহত মামুনের
১০ হাজার কর্মীসমর্থকদের নিয়ে মাসুদুজ্জামানের আনন্দ শোভাযাত্রা-গনমিছিল
বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের গনমিছিল ও শোভাযাত্রায় গনমানুষের ঢল..! স্টাফ করেসপন্ডেন্ট।। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “জাতীয়তাবাদী দল গত নভেম্বর আমাকে পাঁচ আসনের প্রাথমিক নমিনেশন দিয়েছেন। এই প্রাথমিক কথাটাকে বিতর্ক সৃষ্টি করানোর জন্য কিছু কিছু লোকজন বিভিন্ন রকমের কথা বলছেন। এটা নাকি চূড়ান্ত নয়। মহাসচিব
নির্বাচিত হলে সরকারী বরাদ্দের অর্থের ৫ টাকাও দূর্নীতি করতে দিবো না: কাসেমী
নিজস্ব সংবাদদাতা: আমি নির্বাচিত হলে এ-ই এলাকায় সরকারের বরাদ্দকৃত অর্থের পাঁচটি টাকাও দূর্নীতি করতে দিবো না, এটা আমার দায়িত্ব। আমি নিজে দুর্নীতি মুক্ত থাকবো, তাহলেই এ-ই পাঁচবছর এমন কোনো মায়ের সন্তান নাই যে ৫০০ টাকার দুর্নীতি করবে। আমি এ-ই গোগনগরের ২৫ হাজার ভোটারের ৫০ হাজার হাতের সাথে হাত মিলিয়ে কাজ করতে চাই। শুক্রবার (১৪ নভেম্বর)
বিবিসিতে দেয়া সাক্ষৎকারে হাসিনা মানবতাবিরোধী অপরাধ সুস্পষ্টভাবে অস্বীকার করেন
আন্তর্জাতিক নিউজ ডেস্ক।। এবার বিবিসিকে সাক্ষাৎকার দিলেন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করেন তিনি। ২০২৪ সালের ৫ অগাস্ট দেশত্যাগের পর ইমেইলের মাধ্যমে বিবিসিকে দেওয়া প্রথম এই সাক্ষাৎকারে হাসিনা বলেন, তার অনুপস্থিতিতে যে বিচার
একদিনে ২৩ জেলায় নতুন ডিসি, ঢাকা-গাজীপুরে ফের বদল
নিজস্ব প্রতিবেদক।। আসন্নবর্তী নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে এবার দুটি পৃথক আদেশে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতের দ্বিতীয় প্রজ্ঞাপনে ১৫ জেলায় নতুন ডিসি পাঠানোর পাশাপাশি আগের দুই ডিসির বদলির আদেশ বাতিল করা হয়।এ নিয়ে এক সপ্তাহের মধ্যে মোট ৫০ জেলা নতুন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক-১
ফরহাদ রহমান, কক্সবাজার।। কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের দুঃসাহসিক অভিযানে প্রায় ৪৯ লাখ টাকা মূল্যের ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৪০ হাজার ইয়াবা জব্দ
ফরহাদ রহমান, কক্সবাজার।। কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে। নৌবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিক নিহত
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নওপাড়া ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন মিরপুর পৌরসভার যোগিপোল এলাকার নান্নু বিশ্বাসের স্ত্রী লতিফা বেগম (৬৫) এবং পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সাবু মিয়ার স্ত্রী বিউটি বেগম (৪০)।
বদলি হয়ে গেলেন নারায়ণগঞ্জের ডিসি জাহিদুল ইসলাম মিঞা
স্টাফ করেসপন্ডেন্ট।। এবার বদলি হয়ে গেলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা। তার স্থানে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন উপ সচিব রায়হান কবির। ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বদলি আদেশ জারি করে। প্রসঙ্গত,২০১৪ সালের ১৫ জানুয়ারী নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ-র আগে তিনি রাজবাড়ীর জেলা প্রশাসক(ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাত্র একদিনেই ঐক্যের বার্তা নিয়ে চমক দেখালেন মাসুদুজ্জামান
স্টাফ করেসপন্ডেন্ট।। আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ মনোনয়ন বঞ্চিত ও মহানগর বিএনপি নেতাদের কাছে ঐক্যের বার্তা নিয়ে চমক দেখালেন। ইতোমধ্যে তিনবারের নির্বাচিত সাবেক এমপি আবুল কালামের বাসার পর বৃহস্পতিবার দিনব্যাপী একের পর এক চমক দেখাতে থাকেন। মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,



































































































