শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে বিজ্ঞ আদালতের পূর্বানুমতি আ’লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক দেশের পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে বিজ্ঞ আদালতের পূর্বানুমতি আ’লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক দেশের পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

 

ডিবিসি নিউজের কার্যালয়, ইকবাল সোবহান চৌধুরী এবং রাজীব ঘোষ।

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

ডিবি পুলিশের হেফাজত থেকে পরিবারের সদস্যদের কাছে ফিরেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি ও ক্রাইম চিফ রাজীব ঘোষ।

বুধবার (০৪ নভেম্বর) দিনগত রাত দুইটার দিকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে।

এদিকে, ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে একটি বৈষম্য বিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে হাজির করার কথা রয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

রাজীব ঘোষ এটিজেএফবির বর্তমান সহসভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) জ্যেষ্ঠ সদস্য।

ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক বুধবার জানিয়েছিলেন, ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ডিবি সদস্যরা। তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে তখন সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

মুক্তাদির অনিকের তথ্য অনুযায়ী, রাজীব ঘোষকে আটক করা হয়েছে, এমন তথ্যও তখন নিশ্চিত হওয়া যায়নি। দীর্ঘদিন ধরে অপরাধবিষয়ক প্রতিবেদনে কাজ করার সুবাদে পুলিশের বিভিন্ন পর্যায়ে তার পরিচিতি রয়েছে। ডিবি সদস্যরা তার সঙ্গে কিছু বিষয়ে কথা বলতে চান বলে তারা জানতে পেরেছিলেন।

ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন। ডিবি সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...