শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক মাত্র ৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম এলজিইডির সব কর্মকর্তাকে অফিসিয়াল সিম ও হোয়াটসঅ্যাপ সচল রাখার নির্দেশ এবার বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর ঢাকার আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ ১২ কেজি এলপিজির দাম ফের বাড়ল ২২৩ টাকা টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইয়াবাসহ আটক-১২ টেকনাফে যৌথবাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৪ মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, ফের নীতিমালা সংশোধন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল স্বাভাবিক গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক মাত্র ৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম এলজিইডির সব কর্মকর্তাকে অফিসিয়াল সিম ও হোয়াটসঅ্যাপ সচল রাখার নির্দেশ এবার বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর ঢাকার আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ ১২ কেজি এলপিজির দাম ফের বাড়ল ২২৩ টাকা টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইয়াবাসহ আটক-১২ টেকনাফে যৌথবাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৪ মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, ফের নীতিমালা সংশোধন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল স্বাভাবিক গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

নাফ নদীতে ধাওয়া করে মাদকবাহী নৌকা আটক, জব্দ ২টি মোবাইল ফোন

টেকনাফে যৌথবাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৪

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (১ নভেম্বর) নাফ নদীতে পরিচালিত এ অভিযানে মিয়ানমারের মংডুখাল থেকে ইয়াবার চালানটি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির আওতাধীন আলুগোলা পোস্ট সংলগ্ন নাফ নদীতে ইয়াবার একটি বড় চালান প্রবেশের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বিজিবি ও এসআরবির যৌথ আভিযানিক দল নাজিরপাড়া ও সাবরাং বিওপির টহল সদস্যদের নিয়ে নদীর সম্ভাব্য প্রবেশপথে কৌশলগত অবস্থান নেয়।
একপর্যায়ে নাফ নদীতে অভিযান চালিয়ে বিএসপি পোস্টের আনুমানিক ৩০০ মিটার পূর্বে এবং শূন্যলাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে ২০০ মিটার দূরে সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত নৌকাসহ চারজনকে আটক করা হয়।
বিজিবি জানায়, যৌথ আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক কারবারিরা ইয়াবার চালান নদীতে ফেলে দেয়। পরে নদীতে ব্যাপক তল্লাশি চালিয়ে ভাসমান অবস্থায় ১ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের উত্তর জালিয়াপাড়ার আঃ খালেক (২৫) ও নূর ফয়সার (২৫), টেকনাফের ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান (২৪) এবং ১৪ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা হাফেজ আহম্মদ (২৯)।
➤ আইনি প্রক্রিয়া চলমান:
জব্দ করা ইয়াবা, নৌকা ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...