স্টাফ রিপোর্টার।।
জালিয়াতি করে নিজের বয়স কমিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) চাকরি নেওয়ার পর দুর্নীতির মাধ্যমে আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন সহকারী পরিচালক(ইঞ্জি:) মো. মাহবুবুর রহমান। নিজ নামে ও বেনামে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন বলেও তথ্য সূত্রে অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য,২০২৪ সালে সড়ক ও মহাসড়ক বিভাগের ততকালীন সচিবের কাছে এমন লিখিত অভিযোগ আসার পর মন্ত্রণালয় তদন্তেরও উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সময়ে লিখিত অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জ জেলার বিআরটিএ অফিসে সহকারী পরিচালক হিসেবে কর্মরত মো. মাহবুবুর রহমানের দাখিল করা এসএসসি পরীক্ষার সার্টিফিকেটে মাহবুবুল আলম এবং জন্মতারিখ উল্লেখ আছে ২ নভেম্বর ১৯৭৬।
জাতীয় পরিচয়পত্রে তার নাম উল্লেখ রয়েছে মো. মাহবুবুর রহমান এবং জন্মতারিখ ২০ ফেব্রুয়ারি ১৯৮৩। এনআইডি নম্বর ২৩৯১৬৬৫৬২৩। অভিযোগপত্রের সঙ্গে প্রমাণ হিসেবে তার এসএসসি পাসের সার্টিফিকেটের ফটোকপি, টেবুলেশন শিটের ফটোকপি ও তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করেছেন সেই অভিযোগকারী।
অভিযোগে বলা হয়েছে, এ কর্মকর্তা মিথ্যা তথ্য দিয়ে ২০১২ সালে বিআরটিএ বরিশাল অফিসে চাকরিতে যোগ দেন। পরে সাতক্ষীরা, খাগড়াছড়ি, কেরানীগঞ্জ, পিরোজপুর এবং ঝালকাঠিতে কর্মরত ছিলেন। বর্তমানে নারায়ণগঞ্জ বিআরটিএ অফিসে দীর্ঘদিন কর্মরত থেকে অনিয়ম দুর্নীতি করে নিজ নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন।
অভিযোগ রয়েছে, এডি মাহবুবুর রহমান নিজের স্ত্রী এবং পিতা ও ভাইবোনদের নামে বেনামে সম্পদ গড়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঢাকায় নিজ একাধিক ফ্ল্যাট এবং পিরোজপুর সদরের বিভিন্ন এলাকায় সম্পদের মালিক বনেছেন। দেখা মনে হবে দুধে দোয়া তুলসি পাতা। আসলে তিনি দূর্নীতির বরপুত্র।
অনুসন্ধানি প্রতিবেদন সুত্রে জানা গেছে, ১৯৯৩ সালে এসএসসি পাস করা সার্টিফিকেটে তার নাম ছিল মো. মাহবুবুল আলম। কিন্তু পরে তিনি সুকৌশলে অর্থের বিনিময়ে বয়স কমিয়ে মাদরাসায় ভর্তি হয়ে নাম পরিবর্তন করেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, বয়স ও সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে চাকরি করার অভিযোগ প্রমাণিত হলে কারও চাকরি থাকার কথা নয়। কারণ একজনের জন্ম ১৯৭৬ সালে। তিনি যদি ১৯৮৩ সালে জন্ম দেখিয়ে বয়স কমান তা একধরনের জালিয়াতি। অভিযোগ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন ততকালীন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কিছুদিন না যেতেই সে তদন্তের কার্যক্রম অবৈধ অর্থের লেনদেন ও অদৃশ্য রহস্যময় কারনে মূখ থুবড়ে পরে।
এ দিকে, অভিযোগের বিষয়ে বিআরটিএর সহকারী পরিচালক(ইঞ্জি:) মো. মাহবুবুর রহমান বলেন, তিনি প্রথমে স্কুলে লেখাপড়া করলেও পরে মাদরাসায় লেখাপড়া করেছেন। তিনি মাদরাসার সার্টিফিকেট দিয়ে বিআরটিএতে চাকরিতে যোগ দিয়েছেন। এসএসসি সার্টিফিকেটে তার নাম মাহবুবুল আলম এবং জন্ম ১৯৭৬ সালের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই সার্টিফিকেটটি তার নয় বলে অস্বীকার করে। প্রকৃতপক্ষে তার নাম মাহবুুবুর রহমান। দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
অথচ সম্প্রতি সময়ে তার বিরুদ্ধে ফের ঘুষ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে, যা শুনলে সকলে শিওরে উঠার মতো চাঞ্চল্যকর তথ্য প্রমান মিলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সরকারি তথ্য অনুযায়ী, তিনি ১২ মে ২০২৪ তারিখে এ পদে যোগদানের পর থেক বর্তমান সময় পর্যন্ত বহাল তবিয়তে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিযোগকারী জানিয়েছেন, এ জেলায় দায়িত্ব নেয়ার পর থেকে তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সাংবাদিকদের অর্থে মাধ্যমে ম্যানেজ করে সকল তথ্য ধামাচাপা দিয়ে রেখেছে। কিছু কিছু এবং কারো কারো ক্ষেত্রে মাসোহারা দিয়ে রেখেছেন।
দীর্ঘদিন এই জেলায় দায়িত্ব পালনের সুযোগকে কাজে লাগিয়ে সহকারী পরিচালক(ইঞ্জি:) মাহবুবুর রহমান(এডি) একচ্ছত্র নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রভাব বিস্তার করেছেন। বিভিন্ন সেক্টর থেকে উৎকোচ হিসেবে বিপুল পরিমাণে সরকারি অর্থ ও সেবাপ্রাপ্তিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
এক অভিযোগকারী নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, বদলি শাখায় ফাইল আপডেট ও ডাটা এন্ট্রির নামে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করা হয়েছে। রেজিস্ট্রেশন শাখায় ফাইল সম্পন্ন ও স্বাক্ষরের জন্য ১০ থেকে ২০ হাজার টাকা এবং ফিটনেস সংক্রান্ত কাগজপত্র সম্পন্ন করার নামে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এসকল অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্তে প্রতিবেদনে তথ্য সূত্রে জানা গেছে, সেবাপ্রাপ্তিদের কাছ থেকে বিআরটিএ লাইসেন্স বাবদ ২৮০০/=(এডিট এবং ইন্সপেক্টর), ফিটনেস (বড় ট্রাক)বাবদ-২০০০/=, ফিটনেস (বাস) বাবদ- ৩০০০/=,ফিটনেস ছোট গাড়ি- ১০০০/=
এছাড়াও, রুট পরমিট বড় গাড়ি- ২০০০/=,রুটপারমিট ছোট গাড়ি- ১৫০০/=
তবে, এই নির্ধারিত হার সেবাগ্রহীতার কাছ থেকেই উৎকোচ বা ঘুষ আদায় করা হয়ে থাকে। এসকল কাজে সহকারী পরিচালক(এডি) ইন্জিনিয়ারিং মাহবুবুর রহমানকে সহায়তা করে থাকেন একই শাখায় দায়িত্বরত ২জন পরিদর্শক সহ বেশ ক'জন দালাল।
অভিযোগকারীরা আরও উল্লেখ করেন, অফিসের উল্লেখিত কর্মকর্তা এবং কয়েকজন দালালের মাধ্যমে এসব কাজের অবৈধ অর্থ লেনদেন করা হয়।
এদিকে, জেলা প্রশাসক কার্যালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তার নাম পদবীসহ তথ্য সূত্র অভিযোগকারীর অভিযোগ প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে।
শিগ্রই বিস্তারিত আসছে......! চোখ রাখুন........................
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.