
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
রাজধানী ঢাকার গুলশান-২ এলাকায় সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বাসায় অবস্থান করেন পুলিশ সদস্যরা। তবে সেখানে তারানা হালিমকে পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর পুলিশ সদস্যরা ওই ভবনে যান। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়। এ সময় ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা গেছে। বাসার সামনে একটি মালবাহী পিকআপও অবস্থান করছিল।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বলেন, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।’
তবে, ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়।এসময় তারানা হালিম বাসায় ছিলেন না বলেও জানান তিনি।
শরিফ মিয়া বলেন, ‘স্যার তো নাই। স্যারের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’
এদিকে, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ভবনটির নিরাপত্তাকর্মী ও গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীদেরও দেখা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, তারানা হালিম আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালের মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আইন পেশা ও সাংস্কৃতিক অঙ্গনেও পরিচিত মুখ।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.