বিশেষ প্রতিবেদক।।
প্রাচ্যের ডান্ডি খ্যাত এবং শিল্পোন্নত নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক জেলা। এই জেলার বিভিন্ন শিল্প থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আহরন করছে।
তেমনই একটি সংস্থা সড়ক ও জনপদ বিভাগ, সরকারি রাজস্ব আদায়ের বহু সুযোগ থাকা সত্বেও দূর্নীতিগ্রস্ত এ সংস্থা থেকে কোন ধরনের রাজস্ব আয় করতে পারছে না সরকার।
এখানে রয়েছে নানান ধরনের অনিয়মের ও দূর্নীতির আতুর ঘরে! তেমনই একাধিক কর্মকর্তা রয়েছে এ শাখায়, দীর্ঘদিন ধরে বদলী বিহীন চাকুরী করছে। অথচ রহস্যজনক কারনে উচ্চ পদস্থ কর্মকর্তারা দেখেও না দেখার ভান করে আছেন।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী আবদুল রহিম ২০২৫ সাল হলে এ জেলার দায়িত্বে রয়েছেন, অথচ দেখা গেছে বহু সুযোগ থাকা সত্বেও সরকারি রাজস্ব আদায়ের ব্যর্থ হচ্ছেন অদক্ষতা ও হেয়ালিপনার কারনে। এমনকি তার নাকের ডগায় সওজ এর নিজস্ব সম্পত্তিতে অন্য সংস্থা মেলাসহ বিভিন্নভাবে অনুমোদন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন, অথচ তিনি তা কিছু করতে পারছেন না, হাত ঘুটিয়ে বসে রয়েছেন।
এমন বহু তথ্য সূত্রে দৈনিক সমকালীন কাগজ পত্রিকা হাতে এসেছে। যা সরেজমিনে খোঁজ এসকল তথ্যের সত্যতা মিলেছে।
সম্প্রতি সময়ে রাস্তার কাজে জরুরি অধিগ্রহণ করার বিশাল দূর্নীতির খবর ও তথ্য হাতে এসেছে। তা সওজ এর নির্বাহী প্রকৌশলীর অযোগ্যতা ও অদক্ষতার কারণে সংঘটিত হতে চলেছে। অথচ তাদের নিজস্ব অধিগ্রহণের দায়িত্ব থাকা সত্বেও নিশ্চুপ হয়ে রয়েছেন।
এবিযযে সওজ এর নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি কোনো ধরনের সদুত্তর দিতে পারেননি।
অপরদিকে, স্থানীয়দের লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন সওজ এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম। মানছেন না সওজ এর নির্ধারিত গেজেট বা নীতিমালা। কোন ক্ষমতা বলে রহস্যজনক কারনে তিনি এ বৈধ লীজের আবেদনকে অগ্রাহ্য করছেন? আর সরকারের বিরাট অংকের রাজস্ব থেকে বঞ্চিত করছেন কেন?
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, এ জেলার প্রায় প্রতিটি থানায় অবৈধ দখলদারত্বের মিলনমেলা। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযানের নামে নাটক মঞ্চস্থ করে বিশাল অংকের অর্থ অপচয় করে সওজ এর নির্বাহী প্রকৌশলী।
পরক্ষনেই দেখা যায় সেই আগের রূপ। এ দখলদারিত্বের পেছনে মোট অংকের লেনদেন মাধ্যমে দখলের ইন্দন দিচ্ছে তাদের মতোই এক শ্রেনীর কর্মকর্তা ও প্রকৌশলী।
লীজের বিষয় জানতে চাইলে সওজ নির্বাহী প্রকৌশলী বিষয়টি উড়িয়ে দেন। পাশাপাশি সরাসরি অগ্রাহ্য করেন।
তথ্য সূত্রে খোঁজ নিয়ে দেখা গেছে, সওজ এর দপ্তরে বৈধ পন্থা লীজ গ্রহনের জন্য শতশত আবেদন পরে রয়েছে, তারা তা আমলেই নিচ্ছে না, প্রসেস তো দুরের কথা। সওজ এর নির্বাহী কর্মকর্তা, আবদুর রহিমের টেবিলে বহু আবেদনের ডাক ফাইল মাসের পর মাস পরে রয়েছে, তিনি তা খূলেও দেখেন না। তবে তার কাজ কি সরকারি রাজস্ব ফাকি দেয়া? নাকি দখলদারিত্বকে উৎসাহিত করা?
নাম প্রকাশ না করার শর্তে বহু ভুক্তভোগী বৈধ লীজ গ্রহীতা জানান, আমরা বৈধ পন্থা সরকারকে রাজস্ব দিয়ে লীজ গ্রহনে আগ্রহ পোষন করে আবেদন করেছি, দীর্ঘ একবছরে বেশি সময় পরে আছে তিনি তা প্রসেসিং জন্যও প্রেরন করেননি। অথচ সেসব জায়গা তারই মাধ্যমে সরকারকে রাজস্ব না দিয়ে অবৈধ পন্থায় তাকে ম্যানেজ করে।বছরের পর বছর লুটে পুটে খাচ্ছে, অথচ তিনি তা দেখছেন না। কোন কারনে তাহলে কি তিনিও মোটা অংকের মাসোহারা খাচ্ছেন?
সরেজমিনে খোঁজ নিয়ে দেখে গেছে, সওজ এর একটি জায়গাও খালি নেই, অবৈধভাবে দখলদারত্বের মাধ্যমে সওজ এর কর্মকর্তাদের ম্যানেজ করে মাসোহারার মাধ্যমে লুটপাট করে খাচ্ছে, সেদিকে তাদের খেয়াল নেই। বৈধ পন্থা লীজ গ্রহনেই তাদের পুদে লাগে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গেজেট বা নীতিমালা অনুযায়ী সওজ এর পরিত্যক্ত সম্পত্তি অস্থায়ী ভিত্তিতে শর্ত সাপেক্ষে বৈধ পন্থা কয়েকটি ক্যাটাগরীতে লীজ নেয়ার বৈধতা আছে, যেমন আবাসিক রাস্তা, বানিজ্যিক প্রবেশ পথ, সামাজিক বনায়ন, মৎস চাষ সহ আরও কয়েকটি ক্যাটাগরীতে।
এদিক, সওজ এর অথর্ব নির্বাহী প্রকৌশলী এসবের তোয়াক্কা না করে, লীজ গ্রহনে বাধ্য সৃষ্টি করছেন রহস্যময় কারনে। তার লীজ দেয়ার ক্ষমতা না-ই, লীজ দেয়ার দায়িত্ব সড়ক ও জনপদ অধিদপ্তরের। কিন্তু নির্বাহী প্রকৌশলী খবরদারি মাধ্যমে এ শাখাই আবেদন পত্র আটকে রাখেন বছরের পর বছর।
তিনি জানিয়েছেন বানিজ্যক ও আবাসিক প্রবেশ পথের অনুৃোুমোদন
দিয়েছেন। তাও অর্ধেকের বেশি অসত্য কারন তারা শুধু মাত্র আবেদন দিয়ে অবৈধ দখল করে ভোগ করেছেন, তার এ সেশন জোটের কারনে। আর কিছু দিয়ে থাকলেও মোটা অংকের টাকার বিনিময়ে দিয়েছেন তথ্য সূত্রে জানা গেছে।
নারায়ণগঞ্জের প্রায় সকল থানায় একই চিত্র, রূপগঞ্জ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ সদর প্রতিটি জায়গাতেই অবৈধ দখলদারিত্ব। তাদের প্রত্যেকেই বলছে, আমরা বৈধ পন্থা সরকারের রাজস্ব দিয়ে লীজ গ্রহনে আগ্রহ পোষণ করলেও সড়ক ও জনপদ অগ্রাহ্য করছে, তাই আমরা এভাবেই দখল করে ভোগ করেছি। নির্বাহী প্রকৌশলী আবেদন জমা রেখেই শেষ, আর কোন ধরনের অগ্রগামী হয় না, আমরা অবৈধভাবে শান্তিতে ভোগ করছি। আর সরকারি রাজস্ব হারাচ্ছে। আমাদের তো কোন অপরাধ নাই।
বিস্তারিত আরও আসছে...... চোখ রাখূন
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.