
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সাইফুল ইসলাম খোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফতুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার দাপা বেপারীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খোকন ওই এলাকার মৃত নুর ইসলাম মাদবরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খোকন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের পদধারী নেতা। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.