
পেট্রোল বোম নিক্ষেপের ছবি ;
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মো. সুজন মোল্লা নামে এক ছাত্রলীগ কর্মী আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটিয়ে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মী সুজন মোল্লাসহ ৩ জন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তখন সুজন বলেন, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এ টুঙ্গিপাড়াতে হবে না।’ পরে প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন তারা।
গ্রামীণ ব্যাংক পাটগাতী টুঙ্গিপাড়া শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, ‘সকালে কার্যালয়ের প্রধান ফটক তালা মেরে আমরা সবাই বাইরে কাজ করছিলাম। দুপুরে পেট্রোল বোমা মারার খবর পেয়ে অফিসে আসি। এতে ভেতরে কোনো ক্ষতি না হলেও একটি দরজার কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তারাই আবার ফেসবুকে পোস্ট করেছেন ‘
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, পুলিশ বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.