প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার অন্তর্ভুক্ত ভুমি অধিগ্রহণ শাখা একটি চরম দূর্গতি ও অসংগতির নাম। এখানে সেবার নামে চলে চরম হয়রানি আর ভোগান্তি।
এখানে সেবা নিতে আসা সেবাগ্রহীতাররা দিনের পর দিন পরছে চরম বিপত্তিতে। সেবাগ্রহীতাররা অসহনীয় মাত্রার জটিলতাসহ ভোগান্তির শিকার হচ্ছে।
যেখানে সেবা গ্রহীতারা তাদের সারাজীবনে কষ্টের ঘামে ভেজা রক্তের কামাই থেকে অর্জন করা সম্পত্তি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জমি দিয়ে থাকে বাজার মূল্যের চেয়ে অনেক সস্তা দামে।
অথচ, সে ক্ষতি পূরনের অর্থ উত্তোলনে পরতে হচ্ছে নানাবিধ জটিলতা। বছরের পর বছর ঘুরেও কিছু অসাধু কর্মকর্তার গাফিলতি কারনে পরতে হচ্ছে নানাবিধ বিড়ম্বনায়। অনেক পরিবার সর্বস্ব হারিয়ে শেষ অবলম্বন অর্থ উত্তোলনে পারতে হচ্ছে অসহনশীল বিড়ম্বনায়।
তাছাড়া, দালালের দৌরাত্ম এবং কমিশন বানিজ্যসহ নিদিষ্ট হাদিয়াতো রয়েছেই।
এখানেই শেষ নয়, আবেদন জমার পর থেকে নানান অনিয়মের অভিযোগ, পাশাপাশি একাধিক সাক্ষরের জটিলতার অন্ত নেই এই অধিগ্রহণ শাখায়।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, এমন কোন দিনও অফিসে সকল কর্মকর্তাগন একত্রে উপস্থিতি থাকেন না। দেখা যাচ্ছে সার্ভেয়ার আছে তো এলও নাই, এলও আছে এডিসি না-ই। আবার এলও এডিসি আছে সার্ভের না-ই। এভাবেই চলে ভূমি অধিগ্রহণ নারায়ণগঞ্জ শাখা। এরকম কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পরেছে সাধারণ ভুক্তভোগী মানুষ।
এভাবে নানানবিধ জটিলতা কারনে একটা কষ্টার্জিত অধিগ্রহণের ফাইল বা অর্থ উত্তোলনের চেক পাশ করাতে সর্বনিন্ম ৩ থেকে ৬ মাসেরও অধিক সময় লেগে যায। কোনো কোনো সময় এর চেয়েও অধিক সময়ও লেগে যায়।
অপরদিকে, কমিশন বানিজ্য, দালালের দৌরাত্ম এবং একাধিক মার্স্টার রূলে থাকা ওমেদার চক্রের দৌরাত্ন তো রয়েছেই। কমিশনের মাধ্যমে কন্টাকে আবেদন ফাইল জমা দিলে দ্রুত সময়ের মধ্যে তা পাশ হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে। আর কমিশন না দিলেই চরম ভোগান্তিতে পরতে হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত অক্টোবর মাসে অধিগ্রহণের টাকা উত্তোলনকারী এক ভুক্তভোগী জানান, গতমাসে টাকা উত্তোলনের ফাইলের আবেদন করেছি, প্রথম ধাপ দালালের দৌরাত্ম্য সার্ভেয়ারের জটিলতা পেরোতেই, জানতে পারলাম এলও কর্মকর্তা ১৫ দিনের ট্রেনিংয়ে যাবেন।
সেজন্য আর কোন কাজ অগ্রগতি হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন কর্মকর্তা।
এবার, দীর্ঘ অপেক্ষার পালা ১৫ দিন পার হতে এ-ও যোগদানের দিনই, এডিসি(রাজস্ব) মহোদয়ের অনুপস্থিতি। ফের অপেক্ষার পালা..!
এরপর, আজ কাল করে পরের সপ্তাহ শেষ হলো, কোন কাজই হলো না। পরবর্তীতে জানতে পারলাম তিনি অসুস্থতার কারনে ১সপ্তাহ আসবেন না।আবারও সেই অপেক্ষা।
দীর্ঘ অপেক্ষার পালা শেষে ৮ দিনের এভাবে একমাস পেরিয়ে গেলো সুধুই কর্মকর্তার অনুপস্থিতিতে। কোন ধরনের সাক্ষরই হলো না। আটকে রইলো সাক্ষরের জটিলতায়।
পরবর্তীতে, এরপরের সপ্তাহে এডিসি যোগদান করলেন নানান ধরনের ব্যস্ততা নিয়ে। তিনি যোগদান করলেও, অফিসে অতিরিক্ত এলও এবং এলও কর্মকর্তা কাউকেই পাওয়া গেলো না। খোঁজ নিয়ে জানা গেছে একজন ছুটিতে আর অপরজন মন্ত্রনালয়।
এরপর বহু খোজাখূজির পর জানা গেলো আবার সার্ভেয়ার নাই, ফিল্ডে গেছে। কাজ বন্ধ। এমন করে পেরিয়ে গেছে একমাসেরও অধিক সময়।
এভাবেই যদি সরকারি অফিস বিশেষ করে জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজস্ব শাখা এবং অধিগ্রহণ শাখা চলে তাহলে সেবাগ্রহীতারা কি সেবা পাবে? প্রশ্ন জনমনে❓এবং জেলারই বা কি হাল হবে। বিবেচনা সুশীল সমাজের কাছে।
রূপগঞ্জ উপজেলার পূর্বাচল থেকে আসা অধিগ্রহণের অর্থ উত্তোলনকারী অপর ভুক্তভোগী একই তথ্য নিশ্চিত করে কেঁদে ফেলেন।
এরপর দুঃখের বিষয় উল্লেখ করে বলেন আজ কয়েকটি মাস যাবৎ এভাবে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করে ফেলেছি নিজেদের কষ্টার্জিত অর্থে কেনা সম্পত্তির ক্ষতিপূরনের অর্থ উত্তোলন জন্য এসে বিপাকে পরেছি। মনে হচ্ছে বিশাল বড় পাপ করে ফেলেছি। প্রতিদিন এসেও ফাইল সাক্ষর করাতে পারছি না।
তবে, সরেজমিনে খোঁজ নিয়ে এবং প্রতিবেদকের তদন্তে অভিযোগ ও সকল কথনের তথ্য উপাত্তের নিশ্চিত সত্যতার প্রমান মিলেছে।
দেখা গেছে, ভুমি অধিগ্রহণ শাখা একটি জেলাখানায় রূপান্তরিত করা হয়েছে। সেবা প্রদানের নামে সেখানে চলে অমানুষিক হয়রানি।
ভুক্তভোগী কেউ কেউ জানিয়েছে, এবিষয়ে জেলা প্রশাসককে অবগত করিয়েও আশানুরূপ কোন ধরনের ফলাফল বা সারা পাওয়া যায়নি।
অধিগ্রহণ শাখায় দেখা গেছে যেখানে সেবা নিতে আসা অন্যান্য দপ্তরে ডুকতে যে পন্থা লাগে না, অথচ, অধিগ্রহণ শাখায় নতুন স্থাপন করা হয়েছে কলাপসিবল গেট। তাদের এত ভয় কেন, জনমনে প্রশ্ন ❓
যেখানে সেবাগ্রহীতার নাম এন্ট্রি করে নানান ধরনের যুক্তি ও কৈফিয়তসহ সকল তথ্য উপস্থাপন করে ভিতরে প্রবেশ করতে হবে। এখানেও নতুন নাটক, কেউ বলছে তাদের দূর্নীতি ও কুকর্মকে ঢাকতেই এই গেটের বন্ধবস্ত করা হয়েছে। লোকমুখে শোনা যাচ্ছে বিশেষ করে গণমাধ্যমকর্মীদের চোখ এড়াতে দূর্নীতির বেড়াজাল রুখতে এই পন্থা অবলম্বন করা হয়েছে সুকৌশলে।
সেবাগ্রহীতার অভিযোগ ও জনমনে ভোগান্তির খোঁজ নিতে গিয়ে দেখা গেছে, গত প্রায় একমাস অধিগ্রহণ শাখা কর্মশুন্যতা ও স্থবিরতায় কাটিয়েছে।
কারণ হিসেবে দায়িত্বরত কর্মকর্তাদের অনুপস্থিতি, ১৫ দিন এলও ট্রেনিং, পরের সপ্তাহে এডিসির অনুপস্থিতি সব মিলিয়ে সুনসান নীরবতা ও স্থবিরতায় অধিগ্রহণ শাখা।
এদিকে ভোগান্তি সহ বিপাকে পরে রয়েছে ভুক্তভোগী সেবা গ্রহীতা দুর দুরান্ত থেকে আসা সাধারণ মানুষ। এরপর, এডিশন এলও,'র ছুটি, সার্ভেয়ারের অনুপস্থিতি। সব মিলিয়ে পুরো মাসই কর্মশুন্যতায় কেটেছে অধিগ্রহণ শাখা। তবে এটা তাদের নিত্ত্য নৈমিত্তিক বিষয়।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে আড়াইহাজার থেকে আশা এক ভুক্তভোগী ভারাক্রান্ত মনে জানান, এখনকার এডিসি(রাজস্ব) কোন কাজ কর্মই সঠিক পন্থায় গুরুত্ব দিয়ে করেন না। সকলকে ভোগান্তিতে ফেলেন।
তথ্য সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সকল ফাইল রহস্যজনক কারনে বিভিন্ন অযুহাতে আটকে রাখেন সাক্ষর না করে। তার সাক্ষরের অপেক্ষায় শত শত ফাইল পরে আছে সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে। এবং এসব অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।
তিনি বহু গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ বা ভুরুক্ষেপ না করে ক্ষমতা অপব্যবহার করে দাবিয়ে বেড়াচ্ছে পুরো রাজস্ব শাখা।
এক ভুক্তভোগী জানিয়েছেন তিনি কাউকেই তোয়াক্কা করেন না! এমনকি ডিসিকে পাত্তা দেন না, এমনটাই জনমনে প্রচারিত।
তথ্য সূত্রে আরও জানা গেছে, এডিস(রাজস্ব) সঠিক সময়ে অফিসেও উপস্থিত থাকেন না। থাকলে নানান ধরনের ব্যক্তিগত কর্মকান্ডে ব্যস্ত থাকেন।
প্রয়াসই দেখা যায়, বেশিভাগ সময় তিনি অফিসের বাইরে থাকেন বিভিন্ন ধরনে কর্ম ব্যস্ততা সচিবালয়ে মিটিং সহ নানান অজুহাতে।
এদিকে, জেলা প্রশাসক কার্যালয়ে নির্ধারিত কোর্টের এজলাস বরাদ্দ থাকা সত্বেও তিনি নিজ কক্ষে দিনক্ষন ছাড়াই মামলার শুনানি করে থাকেন।এমন তথ্যের নিশ্চিত সত্যতা পাওয়া গেছে।
তবে, জনমনে প্রশ্ন জেলার একমাত্র গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে রাজস্ব শাখা, এই শাখার অবস্থাই যদি এরকম খোড়াতে খোঁড়াতে ভঙ্গুর হয়ে পরে থাকে, তবে জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন তো দুরে থাক, ধ্বংস অবধারিত সুশীল সমাজের এমনটাই প্রতিক্রিয়া।
তবে, এ বিষয়ে জেলা প্রশাসকের(ডিসি) কোন বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগ করে সরকারি নাম্বারটি বিজি পাওয়া গেছে। অতএব এখন বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসকের (ডিসি) জরুরী হস্তক্ষেপ কামনা এখন সময়ের দাবি মাত্র।
বিস্তারিত আরও আসছে.....................!