
বিশেষ প্রতিবেদক।।
সাংবাদিকদের শীর্ষ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আসন্ন নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন সুমন।
জানা গেছে, কামাল উদ্দিন সুমন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য পাশাপাশি ফতুল্লা প্রেস ক্লাবেরও সাবেক সহ-সভাপতি।
তবে এবারের ডিআরইউ'র নির্বাচনে ‘শ্রদ্ধা-বিশ্বাস-ভালোবাসা-অভিজ্ঞতা-শ্রম-দায়িত্ববোধ।’ স্লোগানে সংগঠনের বৃহত্তর দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে ডিআরইউ সদস্যদের কাছে ভোট প্রার্থনাসহ দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, কামাল উদ্দিন সুমন ডিআরইউর সাংগঠনিক কার্যক্রমে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে, ২০১৭ ও ২০১৮ সালে পরপর দুই মেয়াদে আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং ২০২৩ ও ২০২৪ সালে দুই মেয়াদে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন। প্রতিটি নির্বাচনে জয়ী হয়ে তিনি এসব দায়িত্ব ও কর্তব্য সুচারুভাবে পালন করেছেন।
দায়িত্ববোধ সাংগঠনিক অভিজ্ঞতা, সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও দায়িত্ববোধ সর্বপরি সুসম্পর্ক বজায় রেখে এবার যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল উদ্দিন সুমন।
এ নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন ছাড়াও অন্য প্রার্থী হয়েছেন জুনায়েদ শিশির ও রাশিম মোল্লা।
ডিআরইউ কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ধার্য করা হয়েছে।এর পরবর্তী ৩০ নভেম্বর ডিআরইউর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে ডিআরইউ সূত্রে জানা গেছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.