
ঢাকার আদালত চত্বরে সাবেক মেয়র সাঈদ খোকনের শুনানিতে আসা আওয়ামীপন্থি আইনজীবী ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল। এর আগে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক আগামীর সময়ের স্টাফ রিপোর্টার মাসুদ রানাকেও হেনস্তা করে তারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিমান্ড শুনানির জন্য আসামি সাঈদ খোকনকে প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে নেওয়া হয়। তখন তাকে প্রিজন ভ্যান থেকে নামানোর ছবি নিতে গেলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. শাকিল আহম্মেদ সেতুর নেতৃত্বে নেতাকর্মীরা বাধা দেন। এক পর্যায়ে আওয়ামী লীগের দালাল আখ্যায়িত করে গালিগালাজ করেন।
পরে রিমান্ড শুনানির জন্য সাঈদ খোকনকে কাঠগড়ায় নেওয়া হয়। এ সময় শুনানি করতে যাওয়ার পথে আইনজীবী ও যুবলীগের নেতা সোহাগকে আটকে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে ধরে নিয়ে সূত্রাপুর থানায় সোপর্দ করে।
এ বিষয়ে সাংবাদিক মাসুদ রানা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে ছাত্রদল নেতা সেতু আমাকে হেনস্তা করেন। এক পর্যায়ে আওয়ামী লীগের দালালি করতে এসেছে উল্লেখ করে কার্ড কেড়ে নেওয়ার চেষ্টা করে। আদালত চত্বরে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.