
হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি।।
আজ শনিবার বিকেলে কুষ্টিয়া ভেড়ামারার শহরে বাসস্ট্যান্ড সংলগ্নে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে বিশাল সমাবেশ সফল ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ৩ বারের সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য,
সংরক্ষিত আসন ৩০৬ ও সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মোছাঃ ফরিদা ইয়াসমিন এমপি ও প্রধান বক্তা ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এ্যাড মহঃ তৌহিদুল ইসলাম আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্নেল বিএনপি নেতা ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অবঃ), মোঃ সামসুজ্জামান খান ও ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু দাউদ প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন মোঃ শফিকুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক, ভেড়ামারা পৌর বিএনপি। মোঃ জানবার হোসেন, যুগ্ম আহবায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপি।
ভেড়ামারা উপজেলার সকল ইউনিয়ন ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কর্মীদের উৎসবমুখর উপস্থিতি দেখাযায়।