শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কিংবদন্তি মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, সয়ংক্রিয়ভাবে মুছে যাবে সব তথ্য নাচের ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার-২ সোনারগাঁয়ের ইউএনও’কে চট্টগ্রামে বদলি গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ,ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন শ্রমিক অসন্তোষের ফলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কিংবদন্তি মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, সয়ংক্রিয়ভাবে মুছে যাবে সব তথ্য নাচের ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার-২ সোনারগাঁয়ের ইউএনও’কে চট্টগ্রামে বদলি গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ,ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন শ্রমিক অসন্তোষের ফলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, সয়ংক্রিয়ভাবে মুছে যাবে সব তথ্য

 

বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, মুছে যাবে সব তথ্য
ছবি: সংগৃহীত

 

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে মেটা। একই অ্যাকাউন্টের অধীনে একাধিক প্রোফাইল পরিচালনার সুবিধা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আগামী ১৪ ডিসেম্বর ২০২৬-এর পর ব্যবহারকারীদের অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলা হবে। সেই সাথে হারিয়ে যেতে পারে এসব প্রোফাইলে থাকা ছবি, পোস্টসহ গুরুত্বপূর্ণ তথ্য। তবে মূল ফেসবুক প্রোফাইল আগের মতোই সচল থাকবে।

গত ১২ নভেম্বর এক আনুষ্ঠানিক ঘোষণায় মেটা জানিয়েছে, ফেসবুক ব্যবহার আরও সহজ করতে অতিরিক্ত প্রোফাইল সুবিধাটি সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে নতুন অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগও বন্ধ করা হয়েছে। যাঁরা এই সুবিধা ব্যবহার করছেন, তাদের ই-মেইল, অ্যাপের নোটিফিকেশন কিংবা নিউজ ফিডের মাধ্যমে সিদ্ধান্তটি জানানো হচ্ছে।

কোন কাজের জন্য কোন এআই টুল ব্যবহার করবেন, জেনে নিন
২০২৩ সালের সেপ্টেম্বরে অতিরিক্ত প্রোফাইল তৈরির সুবিধা চালু করেছিল ফেসবুক। এর মাধ্যমে একটি মূল অ্যাকাউন্টের অধীনে সর্বোচ্চ চারটি অতিরিক্ত প্রোফাইল খোলা যেত। ব্যবহারকারীরা ব্যক্তিগত আগ্রহ, পেশাগত যোগাযোগ কিংবা বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত থাকতে আলাদা প্রোফাইল ব্যবহার করতে পারতেন।

প্রতিটি প্রোফাইলে আলাদা বন্ধু তালিকা, নিউজ ফিড এবং গ্রুপ ও পেজ অনুসরণের সুযোগ ছিল। একই লগইন তথ্য ব্যবহার করে সহজেই এক প্রোফাইল থেকে অন্যটিতে যাওয়া যেত।

তবে, মেটার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যাখ্যা, ব্যবহারকারীদের জন্য একাধিক প্রোফাইল পরিচালনার ব্যবস্থা সহজ হওয়ার পরিবর্তে কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি করছিল। তাই ফেসবুকের অভিজ্ঞতা আরও সহজ ও সামঞ্জস্যপূর্ণ করতেই পরিবর্তন আনা হচ্ছে।

☞ কোন প্রোফাইলগুলো মুছে যাবে?

একই অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত প্রোফাইলগুলো এই সিদ্ধান্তের আওতায় পড়বে। তবে ফেসবুকে প্রথম খোলা মূল প্রোফাইল এবং ব্যবহারকারীদের পরিচালিত ফেসবুক পেজ অক্ষত থাকবে।এ ছাড়া আলাদা লগইন তথ্য দিয়ে তৈরি স্বতন্ত্র ফেসবুক অ্যাকাউন্টগুলোও এই নির্দিষ্ট সিদ্ধান্তের আওতায় পড়বে না।

☞ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করবেন যেভাবে

অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্ট ও অন্যান্য তথ্য সংরক্ষণ করতে চাইলে নির্ধারিত সময়ের আগেই ডাউনলোড করতে হবে।

এ জন্য প্রথমে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলে প্রবেশ করে ‘Settings & privacy’ থেকে ‘Settings’ অপশনে যেতে হবে। এরপর ‘Your information and permissions’ বিভাগে থাকা ‘Export your information’ অপশন ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যাবে।

একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটির তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। মেটা ব্যবহারকারীদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে আগেই তথ্য রপ্তানির অনুরোধ জানানোর পরামর্শ দিয়েছে।

☞ ফেসবুক গ্রুপ পরিচালনাকারীদের জন্য সতর্কতা

যাঁরা অতিরিক্ত প্রোফাইল দিয়ে ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন, তাদেরও দ্রুত ব্যবস্থা নিতে হবে। কোনো গ্রুপের অ্যাডমিন হিসেবে অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করা হলে সেটি মুছে যাওয়ার আগে অন্য একটি সচল মূল প্রোফাইলকে অ্যাডমিনের দায়িত্ব দিতে হবে।অন্যথায় নতুন অ্যাডমিন যুক্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গ্রুপের কার্যক্রম স্থগিত হয়ে যেতে পারে।

পাশাপাশি অতিরিক্ত প্রোফাইলের বন্ধু, অনুসরণ করা পেজ এবং বিভিন্ন গ্রুপের সাথে যোগাযোগ বজায় রাখতে মূল প্রোফাইল থেকে আবার যুক্ত হওয়ার প্রয়োজন হতে পারে। কিছু ব্যবহারকারীর জন্য সংযোগগুলো পর্যালোচনার বিশেষ সুবিধাও রাখা হয়েছে।

মেটা জানিয়েছে, ১৪ ডিসেম্বরের পর অতিরিক্ত প্রোফাইল এবং সেগুলোর সাথে যুক্ত তথ্য স্থায়ীভাবে সরিয়ে ফেলা হবে। তাই গুরুত্বপূর্ণ তথ্য হারানো এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...