
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করা পোশাক কারখানার শ্রমিকরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সোয়া চারটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় এ সংঘর্ষ শুরু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এর আগে বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটি অবরোধ করেন শ্রমিকরা। তাদের ব্যারিকেড দেবার চেষ্টা করলেও তা ভেঙে সড়কে ওঠেন শ্রমিকরা। তারা এ সড়কের শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম ও জালকুড়ি এলাকায় অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে।
সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শিবু মার্কেট এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। যান চলাচলও শুরু হয়।