শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার

সীমান্তবর্তী ধানক্ষেতে অভিযান, ৫৫ অভিযানে ১৬ লাখ ৪০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর অভিযানে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আঠারো ঘরপাড়া সংলগ্ন সীমান্তবর্তী ধানক্ষেতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার আবছার উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভীবাজার এলাকার ছলিম উদ্দীনের ছেলে মো. আদিল (২৬)।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদে জানতে পারে, সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে আঠারো ঘরপাড়া সংলগ্ন সীমান্তবর্তী ধানক্ষেতে অভিযান চালানো হয়। এ সময় ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত ব্যবহার করে সংঘবদ্ধ মাদক চক্রের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করছে। এসব মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধের বিস্তার ঘটাচ্ছে।
তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে এসআরবি-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ নির্মূলে এ বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অপরাধী যে পর্যায়েরই হোক, তাদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ বদ্ধপরিকর।
৫৫ অভিযানে ১৬ লাখের বেশি ইয়াবা উদ্ধার
অধিনায়ক জানান, গত ৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এসআরবি-১৫ পরিচালিত ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া সাতজন অপহৃত ও মানবপাচারের শিকার ব্যক্তিকে উদ্ধারসহ সর্বমোট ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...