শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ/হ/ত তৌফিক অবশেষে মা/রা গেছেন জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এসআরবির নতুন মহাপরিচালক(ডিজি) ফারুক আহমেদ বাংলাদেশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত উভয়পক্ষের অর্ধশতাধিক  সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ গাজীপুরে শ্রমিকদের মহাসড়কে সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক আন্দোলনে বিক্ষোভ: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার-৩০ জেলহত্যা দিবস আজ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ/হ/ত তৌফিক অবশেষে মা/রা গেছেন জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এসআরবির নতুন মহাপরিচালক(ডিজি) ফারুক আহমেদ বাংলাদেশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত উভয়পক্ষের অর্ধশতাধিক  সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ গাজীপুরে শ্রমিকদের মহাসড়কে সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক আন্দোলনে বিক্ষোভ: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার-৩০ জেলহত্যা দিবস আজ

এসআরবির নতুন মহাপরিচালক(ডিজি) ফারুক আহমেদ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

অনলাইন নিউজ ডেস্ক।।

 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা প্রায় তিন দশকের কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এসআরবির মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদার।

☞ বগুড়ায় জন্ম, রুয়েটে পড়াশোনা;

ফারুক আহমেদের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। এরপর পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

☞ কর্মজীবনের শুরুতেই প্রত্যাহার;

২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। তবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৭ দিনের মাথায় তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়।

বগুড়ায় বাড়ি হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় তাকে পদোন্নতিবঞ্চিত রাখা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের মধ্যে তিনি পুলিশ সুপার থেকে ডিআইজি পদে পদোন্নতি পান।

☞ ডিএমপি থেকে র‍্যাব, এরপর হাইওয়ে পুলিশ;

ডিআইজি পদে পদোন্নতির পর ফারুক আহমেদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়।

চলতি বছরের ৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়। এর এক মাসের কিছু বেশি সময় পর ৭ জুলাই তিনি হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ মঙ্গলবারের প্রজ্ঞাপনে তাকে এসআরবির মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...